বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
কুমিল্লা দাউদকান্দিতে মহাসড়কে ঘন কুয়াশায় আট গাড়ির সংঘর্ষে আহত -১৫
/ ২৪৭ দেখেছেন
সর্বশেষ : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ন

কুমিল্লা দাউদকান্দিতে মহাসড়কে ঘন কুয়াশায় আট গাড়ির সংঘর্ষে আহত -১৫

 

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার দাউদকান্দিতে ঘন কুয়াশার কারণে যাত্রীবাহী বাস, ট্রাক ও মাইক্রোবাসসহ আটটি যানবাহনের সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার জিংলাতলী থেকে আমিরাবাদ মোড় পর্যন্ত তিন কিলোমিটারের মধ্যে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা কবলিত গাড়িগুলোর মধ্যে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। সংঘর্ষে আরেকটি যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ র‍্যাকার নিয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছে। সড়ক দুর্ঘটনার কারণে মহাসড়কে ধীরগতিতে যান চলাচল করছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আফসার বলেন, সড়ক দুর্ঘটনায় ১৫ জন আহত হয়েছে। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। সড়ক থেকে দুর্ঘটনা কবলিত গাড়িগুলো সরানোর কাজ চলছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page