বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
Headline
Wellcome to our website...
কুমিল্লা দাউদকান্দিতে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা
/ ২০০ Time View
Update : শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ৭:১২ অপরাহ্ন

কুমিল্লা দাউদকান্দিতে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

 

 

 

সুজন চন্দ্র দাস দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লার দাউদকান্দির ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাস স্টেশন এলাকায় আল মামুন নামে এক শীর্ষ সন্ত্রাসীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাস স্টেশনে এ ঘটনা ঘটে।

নিহত আল মামুন (৪০) কুমিল্লার তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আল মামুন হত্যাসহ খুন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, অস্ত্র ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে দাউদকান্দি ও তিতাসসহ বিভিন্ন থানায় মোট ২৩টি মামলা রয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি রাতে গৌরীপুর মোড়ে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ চেকপোস্টে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৮০ পিস ইয়াবা ও ৩০ লিটার দেশীয় তৈরি মদ জব্দ করা হয়। পরে তিনি জামিনে মুক্তি পেয়ে ঢাকায় আত্মগোপনে ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, শুক্রবার রাতে আল মামুন তিন নারীসহ কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে ঢাকার গাবতলী থেকে একটি বাসে ওঠেন। গৌরীপুর বাস স্টেশনে বাস থামলে তিনি পানি কিনতে নেমে পড়েন। এ সময় তিন থেকে চারজন দুর্বৃত্ত্য তার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। তাকে কুপিয়ে গুরুতর জখম করা হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে। হত্যার পেছনে কারা জড়িত ও কি কারণে এ হত্যাকাণ্ড তা তদন্ত করে দেখা হচ্ছে। পরে এবিষয়ে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page