মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
Headline
শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা! বিচ্ছিন্নতাবাদীদের সংবাদ সম্মেন চক্রান্তের বিরুদ্ধে আমার অবস্থান অনড় থাকবে ইসলামী ব্যাংকে এস আলম চক্রের প্রত্যাবর্তনের চক্রান্তের প্রতিবাদে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ হোমনায় মাদকের বিরুদ্ধে সংবাদ করায় সাংবাদিকের উপর হামলা চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজের সভাপতি আবুল বাশার সরকার রিপোর্ট : এমদাদুল সরকার।  তথ্য গোপন করে প্রধান পরীক্ষকের দায়িত্বে বাবা, ছেলে পরীক্ষার্থী নরসিংদীর সদরের তিনটি ইউনিয়নে অসহায়, গরীব, দুস্থ মানুষের মাঝে চাল,শুকনো খাবার বিতরন করলেন আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কুরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য উপজেলার ৪৪টি এতিমখানায় ২০ টন লবণ বিতরণ করা হয়েছে। কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত
Headline
Wellcome to our website...
কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে বিদেশী পিস্তল-গুলিসহ আটক-২।
/ ১৯২ Time View
Update : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫, ৫:৪৩ অপরাহ্ন

কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে বিদেশী পিস্তল-গুলিসহ আটক-২।

 

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।

কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর বাজার এলাকায় থানা পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশী পিস্তল ৯ রাউন্ড গুলিসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) গভীর রাতে উপজেলার গৌরীপুর বাজার থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মো: ইসহাক তুষার (২৪) উপজেলার ইলিয়টগঞ্জ এলাকার বাশরা গ্রামের আলমগীরের ছেলে ও মেহেদী হাসান রাজা (২২) গৌরীপুর এলাকার আবুল কাশেমের ছেলে।

থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে গৌরীপুর ইউনিয়নের আঙ্গাউড়া ভুলিরপাড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি মোটরসাইকেলসহ দুই তরুণকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে একটি ৭.৬২ পিস্তল, ৯ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।

ঘটনার সত‍্যতা নিশ্চিত করে কুমিল্লা দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জুনায়েত চৌধুরী বলেন, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের সদস্য এবং নানান অপকর্মের সঙ্গে জড়িত ছিল। তাদের কাছে আরও অস্ত্র থাকতে পারে সেই বিষয়ে জানতে পুলিশ কাজ করছে। আটককৃত আসামিদের থানায় অস্ত্র আইনে মামলা দায়ের শেষে বুধবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page