শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
কুমিল্লা দেবিদ্বার স্বেচ্ছাসেবকলীগ নেতা সাদ্দাম বিমানবন্দরে থেকে আটক
/ ২১১ দেখেছেন
সর্বশেষ : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫, ৬:৫৬ পূর্বাহ্ন

কুমিল্লা দেবিদ্বার স্বেচ্ছাসেবকলীগ নেতা সাদ্দাম বিমানবন্দরে থেকে আট

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলকালে গত ৪ আগস্ট কুমিল্লার দেবিদ্বার পৌর সদরে গু লিতে নি হ ত সেচ্ছাসেবক দলের নেতা আবদুর রাজ্জাক রুবেল (৩৩) হত্যা মামলার অন্যতম আসামী সেচ্ছাসেবকলীগ নেতা সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

সোমবার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর ইমিগ্রেশন ডিউটি অফিসার। সাদ্দাম হোসেনের বিরুদ্ধে হত্যা, সন্ত্রাসীসহ ৪টি মামলা রয়েছে ।
মামলার এজহার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলকালে গত ৪ আগস্ট আওয়ামী লীগ, ছাত্রলীগের, যুবলীগ ও সেচ্ছাসেবকলীগের গুলিতে পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বাদশা রুবেল (৩৩) নিহত হয়। ওই ঘটনায় সাবেক এমপি, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানসহ ৭০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৮০/২০০ জনের নামে পৃথক দুটি হ ত্যা মামলা দায়ের করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বাদশা রুবেল হত্যা মামলার অন্যতম আসামী সেচ্ছাসেবকলীগ নেতা সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। আমরা সংবাদ পেয়ে আসামিকে দেবিদ্বারে আনতে ঢাকায় পুলিশ পাঠিয়েছি। পরে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page