শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
Headline
সাংবাদিক নির্যাতন: বন্ধ করুন, নইলে কঠোর আন্দোলন এর ডাক বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের – কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের
Headline
Wellcome to our website...
কুমিল্লা দেবীদ্ধারে বাস-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আপন ভাই বোনের মৃত্যু
/ ২৬১ Time View
Update : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ৬:৫৮ অপরাহ্ন

কুমিল্লা দেবীদ্ধারে বাস-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আপন ভাই বোনের মৃত্যু

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লার দেবিদ্বারের কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের জাফরগঞ্জ এলাকায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে অন্তত তিনজন।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের ছগুরা এলাকার কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নিহত জুনায়েদ (১২) ও ফাহিমা আক্তার (৯) জাফরগঞ্জ ইউনিয়নের হোসেনপুর গ্রামের জাহাঙ্গীর আলমের সন্তান। তারা দু’জনেই ছগুরা এবতেদায়ি মাদ্রাসায় পড়তো।

পুলিশ এবং স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে জাহাঙ্গীর আলম সিএনজিচালিত অটোরিকশায় করে তার দুই সন্তানকে নিয়ে ছগুরা আবাসিক মাদ্রাসায় পৌঁছে দিতে যাচ্ছিলেন। মাদ্রাসার অদূরেই কুমিল্লাগামী সুগন্ধা পরিবহনের বাসের সঙ্গে তাদের বহন করা সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশু শিক্ষার্থী জুনায়েদ এবং ফাহিমা নিহত হয়। এ সময় নিহতদের বাবাসহ আরও তিনজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ সময় উত্তেজিত জনতা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে।

এবিষয়ে হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিওনের এসপি খাইরুল আলম বলেন, সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুই মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটিকে উদ্ধার করে। তবে চালকরা পালিয়ে গেছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page