বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
Headline
স্কলারশীপ নিয়ে ৩ বছরের জন্য চীন যাচ্ছে স্বর্ণজয়ী স্কেটার পৃথিবী নভেম্বরের মধ্যে সাংবাদিক সুরক্ষা আইন চাই:বিএমএসএফ পবিত্র ওমরা শেষে নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন রাণীশংকৈলে মেয়াদোত্তীর্ণ ঔষুধ রাখায় দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা নরসিংদীতে গ্যাসের সংকট নিরসনে করণীয় নির্ধারনে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিল্লা দাউদকান্দিতে গাঁজা-চাপাতিসহ গ্রেপ্তার-৭ ঢাকা- সিলেট মহাসড়কের হাইওয়ে থানা কমিটির সাধারণ সম্পাদক হলেন অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু কাজিপুরে অবৈধ বালু উত্তোলনে ৩ ব্যবসায়ীর অর্থদণ্ড। নরসিংদীর শিবপুরে ডিসি রোডের ময়লার ভাগাড়কে ফুল,ফল ও ঔষধি বাগান করলেন উপজেলা নির্বাহী অফিসার
Headline
Wellcome to our website...
কুমিল্লা দেবীদ্বারে জঙ্গল থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
/ ২৯১ Time View
Update : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৩:৪১ অপরাহ্ন

কুমিল্লা দেবীদ্বারে জঙ্গল থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

 

 

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার দেবীদ্বারের এলাহাবাদ ইউনিয়নের গৌরসার গ্রামে এক অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ জুলাই) সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন সুজাত আলীর পরিত্যক্ত বাড়ির পাশের একটি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলর এলাহাবাদ ইউনিয়নের গৌরসার গ্রামের সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন সুজাত আলীর পরিত্যক্ত বাড়ির পাশের জঙ্গলের বসবাসকারী এক ব্যক্তি প্রথমে মরদেহটি দেখতে পান। পরে তিনি আশপাশের লোকজনকে ডেকে আনেন এবং থানা পুলিকে খবর পাঠায় খবর পেয়ে দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) মাজহারুলের নেতৃত্বে একদল পুলিশ স্থলে পৌছে ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতেরমরদেহ উদ্বার শেষে মাজহারুল ইসলাম জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই দিন আগে নারীটিকে হত্যা করে নির্জন এ জঙ্গলে ফেলে রাখা হয়েছে। বয়স আনুমানিক চল্লিশের মতো। শরীরে এখনও তেমন পচন ধরেনি, তবে মুখমণ্ডলে পোকা ধরায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, “মরদেহের পেটের অংশ অস্বাভাবিকভাবে ফুলে আছে, সম্ভবত তিনি গর্ভবতী ছিলেন। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় সিআইডি, পিবিআই ও নারী পুলিশ সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাঁদের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে স্থানীয়রা জানিয়েছেন, দিনের বেলা নির্জন থাকলেও রাতের বেলায় ওই এলাকায় মাদকসেবী ও বিভিন্ন অপরাধীর আনাগোনা বেড়েছে। তারা অভিযোগ করেন, “রাতে এখানে যেসব তরুণদের দেখা যায়, তাদের অনেকেই প্রভাবশালী পরিবারের সন্তান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page