শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
Headline
নোয়াখালী সংবাদিক ইউনিয়নের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন বুড়িচংয়ে বিদ্যালয়ের গেটের সামনে থেকে ছাত্রীকে মাইক্রোবাসে তুলে অপহ*রণে*র চেষ্টা,গ্রে*প্তার ২ যুবক নরসিংদীতে পলাশে কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, একজন গ্রেপ্তার নরসিংদী জেলার শিবপুর উপজেলার দুলালপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার ২০২৬ইং দাখিল পরীক্ষীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান হাটখুজিপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত। শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড শাল্লার হাওর: কৃষকের সোনালী স্বপ্নে প্রকৃতির নির্মম আঘাত। নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ১ সেনবাগে অবৈধ জ্বালানি তেল মজুদ: অভিযানে ১৫০০ লিটার জব্দ, জরিমানা ৫০ হাজার টাকা নরসিংদীর পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরন অভিযান। অর্থ দন্ড বকেয়া আদায় “পহেলা বৈশাখ: উৎসব, না কি ইতিহাসের এক ভুল ব্যাখ্যা?
Headline
Wellcome to our website...
কুমিল্লা দেবীদ্বারে ট্রাক অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত-১
/ ৯৯ Time View
Update : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ৩:১০ অপরাহ্ন

কুমিল্লা দেবীদ্বারে ট্রাক অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত-১

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা দেবীদ্বার পৌর এলাকার বারেরা বাস স্টেশনে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ মে) কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার পৌর এলাকার বারেরা বাস স্টেশনে এ ঘটনা ঘটে।

নিহত অটোরিকশা চালক সানা উল্লাহ সরকার (৩৫) উপজেলার বাঙ্গুরী গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল আনুমানিক ৪টার দিকে কুমিল্লাগামী মালবাহী একটি ট্রাকের সঙ্গে সানা উল্লাহর অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে-মুচড়ে যায় অটোরিকশাটি। পরে স্থানীয়রা গুরুতর আহতবস্থায় চালক সানা উল্লাহকে উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা মীরপুর হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ পারভেজ আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। দুর্ঘটনার বিষয়টি তদন্ত করা হচ্ছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page