বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
Headline
Wellcome to our website...
কুমিল্লা দেবীদ্বারে পিকআপ ভ্যান ও মোটরসাইকেল মুখোমুখী সংঘর্ষে নিহত
/ ২০৯ Time View
Update : রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ৬:০০ অপরাহ্ন

কুমিল্লা দেবীদ্বারে পিকআপ ভ্যান ও মোটরসাইকেল মুখোমুখী সংঘর্ষে নিহত-১

 

 

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের জাফরগন্জ এলাকায় পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক হাসপাতাল কর্মীর মৃত্যু হয়েছে।

রবিবার (২৭ জুলাই) সড়কের কুমিল্লার দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ মাজেদা আহসান মূন্সী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পারভেজ আলী।

নিহত মো. ফারুক (৩৫) কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গোয়ালমাথন গ্রামের শফিকুল ইসলামের ছেলে। তিনি কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের হিসাব শাখার সহকারী কর্মচারী ছিলেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ফারুক মোটরসাইকেল যোগে দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ মামার বাড়ি থেকে বেড়ায়ে কুমিল্লায় যাচ্ছিলেন। জাফরগঞ্জ মাজেদা আহসান মূন্সী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত. ঘোষণা করেন।

নিহতের চাচাতো বোন নীলা আক্তার জানান, ভাইয়ের মরদেহ নিজ গ্রামের বাড়িতে নিয়ে গেছি। তার হাতে থাকা একটি স্বর্ণের আংটি পাইনি।

এবিষয়ে কুমিল্লা মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পারভেজ আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগে নিহতের স্বজনরা দেবীদ্বার হাসপাতাল থেকে মরদেহ বাড়িতে নিয়ে গেছেন। ঘটনাস্থল থেকে পুলিশ পিকআপটি জব্দ করে ফাড়িতে নিয়ে আসা হয়েছে। ঘটনার পরপরই চালক পালিয়ে গেছে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page