রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
কুমিল্লা নগরীতে অটোরিকশা ধাক্কায় মাদ্রাসার ছাত্র নিহত
/ ২২৮ দেখেছেন
সর্বশেষ : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫, ৬:৩২ অপরাহ্ন

কুমিল্লা নগরীতে অটোরিকশা ধাক্কায় মাদ্রাসার ছাত্র নিহত

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা নগরীর টমছমব্রীজ এলাকার অটোরিকশা ধাক্কায় মাইনুল হাসান নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। সে কুমিল্লার শাকতলা এলাকার জমজম ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী।

নিহত মাইনুল হাসান (১১) একই এলাকার অটোরিকশা চালক মফিজুল ইসলামের সন্তান।

জমজম ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষক হাফেজ মোহাম্মদ ঈসমাইল জানান, মাইনুল ১৫ পাড়া কোরআন শরীফ হাফেজি শেষ করেছে। প্রতিদিনের মত বৃহষ্পতিবার বিকালেও সে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার জন্য অন্যান্য শিক্ষার্থীদের সাথে বের হয়। কিন্তু সে টমছমব্রীজ আঞ্জুমানে মফিদুল ইসলামের সামনে দুর্ঘটনায় পরে মৃত্যুবরণ করে। দুর্ঘটনার পর স্থানীয়রা অটোরিকশাটিকে আটক করে চালককে উত্তম মধ্যম দিয়ে পুলিশের সোপর্দ করেছে।
এবিষয়ে কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিনুল ইসলাম বলেন, ঘটনার পর থানার একজন কর্মকর্তা তার পরিবারের খোঁজ খবর নিচ্ছেন। অটোরিকশা চালক মাসুমকে আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে চাইলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page