সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
কুমিল্লা নগরীর টমছমব্রীজে বিদেশি পিস্তল ও গুলিসহ তিন যুবক আটক
/ ২৩০ দেখেছেন
সর্বশেষ : বুধবার, ৪ জুন, ২০২৫, ২:১৯ অপরাহ্ন

কুমিল্লা নগরীর টমছমব্রীজে বিদেশি পিস্তল ও গুলিসহ তিন যুবক আটক

 

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা নগরীর টমছম ব্রীজ এলাকায় একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ তিন যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ জুন) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে নগরীর টমছম ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃত আসামিরা হলেন- কুমিল্লা সদর উপজেলার বালুতোপা এলাকার মো. জসিম উদ্দিনের ছেলে রিয়াজ হোসেন (২৮), কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার শ্রীবল্লভপুর এলাকার খোকন মিয়ার ছেলে খাইরুল হাসান (৩০) ও চাঁদপুরের মতলব উপজেলার নয়া কান্দি (মোল্লা বাড়ি) গ্রামের রফিক মোল্লার ছেলে সোহাগ মোল্লা (২৬)।
থানা পুলিশ সুত্রে জানা যায় , গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে মহানগরীর টমছম ব্রিজ এলাকায় একটি বিশেষ অভিযান চালানোর সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি করে একটি বিদেশি পিস্তল দুই রাউন্ড গুলি জব্দ করা হয। এসময় অটোরিকশায় থাকা রিয়াজ হোসেন, খাইরুল হাসান ও সোহাগ মোল্লাকে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান আটককৃত আসামিদের নামে থানায় একাধিক মামলা রয়েছে। বুধবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে তাদেরকে জেশ হাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page