বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা ধামাচাপা দিতে ‘৫ লাখ টাকা’র প্রহসনের সালিশ এলাকার যুব সমাজ মুখ খুললেই যুবসমাজকে মামলার হুমকি দেয় মেম্বার-সর্দার রা ! ৩ বছর ধরে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনয়ারা বেগম অনুপস্থিত। ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ সাংবাদিক নার্গিস জুঁইকে আদালত চত্বরে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢালুয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় ল্যাপটপ ও ফটোকপি সুবিধা সম্বলিত প্রিন্টার উপহার লায়ন সৈয়দ হারুন এমজেএফ ভুয়া অনলাইন পোর্টালের নামে প্রতারণা, সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার,হাজার টাকা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর “ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়- “নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক” শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা!
Headline
Wellcome to our website...
কুমিল্লা নাঙ্গলকোট গরু চুরকে ধরতে গিয়ে প্রাইভেট কার চাপায় কলেজ ছাত্রী নিহত
/ ২৮৮ Time View
Update : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪, ৭:৪৪ পূর্বাহ্ন

কুমিল্লা নাঙ্গলকোট গরু চুরকে ধরতে গিয়ে প্রাইভেট কার চাপায় কলেজ ছাত্রী নিহত

 

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লার নাঙ্গলকোট রায়কোট উত্তর ইউপির রূয়কোট গ্রামের পূর্ব পাড়া নতুন বাজার সংলগ্ন ফারজানা আক্তার পিংকি নামে এক কলেজ শিক্ষার্থী সংঘবদ্ধ চোর দলের প্রাইভেট কার চাপায় নিহত হয়েছে।

শুক্রবার (১৮ অক্টোবর) জুমার নামাজের সময় জেলার নাঙ্গলকোট উপজেলার তালতলা-আটগ্রাম সড়কের রায়কোট নতুন বাজার আয়েশা মেটাল ইন্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ফারজানা আকতার পিংকি (১৯) উপজেলার রায়কোট পূর্বপাড়া নতুন বাজার সংলগ্ন আবদুল কাদের এর মেয়ে। বাঙ্গড্ডা বাদশা মিয়া স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ছাত্রী।

নিহত পিঙ্কির বাবা আব্দুল কাদের জানান, বাড়ির সামনে ওয়ার্কশপের পাশেই আমাদের একটি গরু বাঁধা ছিলো। জুমার নামাজে লোকজন ব্যাস্ত ছিলো এসময় ৫/৬ জনের চোরের দল তাদের গরুটি বড় প্রাইভেট কারে উঠিয়ে নিয়ে যাচ্ছিলো। এসময় পিংকির মা আসমা বাধা দিলে তাকে বেধড়ক মারধর করে। মায়ের চিংকার শুনে মেয়ে পিংকি বাধা দিয়ে মাইক্রোবাসের সামনে দাঁড়ালে চোরের দল তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই পিঙ্কির মৃত্যু হয়।

ঘটনার সত‍্যতা নিশ্চিত করে কুমিল্লা নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক জানান, গরু চুরি করার সময় প্রাইভেটকার চাপায় নাঙ্গলকোটের রায়কোটের এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। এঘটনায় নিহতের পিতা বাদী হয়ে থানা মামলা দায়ের করেছে। আমরা চোরের দলকে ধরতে অভিযান চালাচ্ছি বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page