বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০১ অপরাহ্ন
Headline
Wellcome to our website...
কুমিল্লা বরুড়া থানা পুলিশের অভিযানে ১০০০ হাজার পিছ ইয়াবা সহ আটক-১
/ ২৮৫ Time View
Update : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ২:২৩ অপরাহ্ন

কুমিল্লা বরুড়া থানা পুলিশের অভিযানে ১০০০ হাজার পিছ ইয়াবা সহ আটক-১

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা বরুড়া লগ্নসার নার্সারির সামনে থানা পুলিশের অভিযানে ১০০০ পিছ ইয়াবাসহ বরুড়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী রাজা মাষ্টারকে আটক করেছে।
রবিবার (২৪ আগষ্ট) জেলার বরুড়া উপজেলার লগ্নসার এলাকা থেকে তাকে আটক করে থানা পুলিশ।

আটককৃত আসামি রাজা মাষ্টার বরুড়া উপজেলার শীলমুড়ী ইউনিয়নের বালুয়া গ্রামের আবদুল হাকিমের ছেলে।

থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে থানার উপ-পরিদর্শক (এস.আই) শুভ ও সঙ্গিয় ফোর্সসহ উপজেলার লগ্নসার নার্সারির সামনে অভিযান চালিয়ে বরুড়ার শীর্ষ মাদক ব্যাবসায়ী রাজা মাস্টার কে ১ হাজার পিছ ইয়াবা সহ গ্রেপ্তার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, আটককৃত আসামি রাজা মাষ্টার দীর্ঘদিন মাদক ব্যবসা করে আসছে। কয়েকদিন আগে ইয়াবাসহ গ্রেফতার হয় সে জেল থেকে ছাড়া পেয়ে আবার ব্যবসা শুরু করেছে। আটককৃত আসামির বিরুদ্ধে বরুড়া থানা মাদক আইনে মামলা দায়ের শেষে সোমবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page