বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
Headline
কাজিপুরে অবৈধ বালু উত্তোলনে ৩ ব্যবসায়ীর অর্থদণ্ড। নরসিংদীর শিবপুরে ডিসি রোডের ময়লার ভাগাড়কে ফুল,ফল ও ঔষধি বাগান করলেন উপজেলা নির্বাহী অফিসার ব্রাহ্মণবাড়িয়ায় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন যুবদল নেতার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন একটি পরিবার নুসরাত হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল, ১০ জন খালাস কুমিল্লায় সীমান্তে বিজিবির হানা, ৮০ কেজি গাঁজা উদ্ধার আলী টেক বাজারে মাদকের ছড়াছড়ি, আতঙ্কে ৮ নম্বর ওয়ার্ডবাসী* *নিয়মিত অভিযান ও উৎস উৎঘাটনের দাবি স্থানীয়দের* প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপনকে ডিএসইউ উপাচার্য প্রফেসর ড. আসিফ মিজানের অভিনন্দন কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের আত্মপ্রকাশ: সভাপতি তপু, সাধারণ সম্পাদক রাফি ও সাংগঠনিক সম্পাদক রবিউল কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন কুমিল্লায় ২০০ পিছ ইয়াবাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার
Headline
Wellcome to our website...
কুমিল্লা বুড়িচংয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজনকে হত্যা
/ ২৭৯ Time View
Update : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪, ৬:২৭ অপরাহ্ন

কুমিল্লা বুড়িচংয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজনকে হত্যা

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লা বুড়িচংয়ের পীরযাত্রাপুর ইউপির সাদেকপুর এলাকার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাদ্দাম হোসেন নামে এক দিনমজুর নিহত হয়েছে।

শুক্রবার সকাল আনুমানিক ৯টায় বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের সাদকপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত সাদ্দাম হোসেন (১৬) জেলার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের সাদকপুর হাজী বাড়ির আবুল কাশেমের পুত্র।

ঘাতক শ্রাবণ (১৭) একই গ্রামের মধু ইস্রাফিলের পুত্র এবং ছাদকপুর মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র।

ঘটনা সুত্রে জানা যায়, বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের সাদকপুর হাজী বাড়ীর আবুল কাসেমের স্ত্রী শাহীনুর আক্তার (৪৫) স্থানীয় দোকান থেকে বিস্কুট আনার জন্য দোকানে যাওয়ায় একই বাড়ীর মধু ইস্ররাফিলের স্ত্রী সাবিনা আক্তার (৩০) দুষ্টুমি করলে দুজনের মধ্যে তর্ক-বিতর্ক ও ঝগড়ার সৃষ্টি হয়। এ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষ তর্কের চরম পর্যায় পৌছে গেলে বিষয়টি ইস্রাফিল ও সাবিনার পুত্র শ্রাবণ দেখে এবং তাদেঘঘর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। এ সময় শ্রাবণ লাঠি নিয়ে আবুল কাশেমের স্ত্রী শাহিনুর আক্তারকে পিটিয়ে আহত করলে তার ছেলে দিনমজুর সাদ্দাম হোসেন তাকে বাঁচাতে আসে। এসময় তাকেও পিটিয়ে আহত করলে স্থানীয়রা তাদে‍রকে প্রথমে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে সাদ্দামকে উন্নত চিকিৎসার জন্য কুমেক হাসপাতালে প্রেরণ করা হয়। কুমেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে আরো উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে সাদ্দাম ঐদিন রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুল হক বলেন, নিহত সাদ্দামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় একটি হত্যা মামলা করার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page