বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
কুমিল্লা বুড়িচংয়ে মালবোঝাই অটোরিকশা খাদে পড়ে চালক নিহত
/ ২২৬ দেখেছেন
সর্বশেষ : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ২:২৩ পূর্বাহ্ন

কুমিল্লা বুড়িচংয়ে মালবোঝাই অটোরিকশা খাদে পড়ে চালক নিহত

 

 

আমান খন্দকার বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লার বুড়িচং সদরে মালামাল বোঝাই একটি ব্যাটারিচালিত অটোরিকশা খাদে পড়ে আল আমিন নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।

শুক্রবার (১৮ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা সদরের নোয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত অটোরিকশা চালক মো: আল আমিন (২৭) ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের টাকই গ্রামের রোমান মিয়ার ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ বাজার থেকে আলু ও রসুনের একাধিক বস্তা বোঝাই করে ব্যাটারিচালিত অটোরিকশাটি বুড়িচং বাজার সংলগ্ন নোয়াপাড়া এলাকায় এসে খাদে পড়ে যায়। এতে চালক আলামিন ওই অটোরিকশাটির নিচে চাপা পড়েন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সূত্র আরো জানায়, অতিরিক্ত মালামাল থাকার কারণে একটি ব্রিজে ওঠার সময় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় অটোরিকশাটির নিচে চাপা পড়েন চালক। অতিরিক্ত মালামাল থাকায় তাকে উদ্ধার করতে সময় লাগে। ফলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ঘটনার সত‍্যতা নিশ্চিত করে কুমিল্লা বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, খবর পেয়ে বুড়িচং থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে মরদেহ উদ্ধার ও দুর্ঘটনা কবলিত অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এবিষয়ে পরে বিস্তারিত জানা হবে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page