শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
Headline
সাংবাদিক নির্যাতন: বন্ধ করুন, নইলে কঠোর আন্দোলন এর ডাক বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের – কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের
Headline
Wellcome to our website...
কুমিল্লা বুড়িচংয়ে মুদিদোকানে অভিযানে টিসিবির ১ হাজার ৪৪২ লিটার তেল জব্দ
/ ৫৫১ Time View
Update : বুধবার, ২ জুলাই, ২০২৫, ৬:৫০ অপরাহ্ন

কুমিল্লা বুড়িচংয়ে মুদিদোকানে অভিযানে টিসিবির ১ হাজার ৪৪২ লিটার তেল জব্দ

 

 

আমান খন্দকার বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লার বুড়িচংয়ে একটি মুদিদোকানে অভিযান চালিয়ে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ১ হাজার ৪৪২ লিটার সয়াবিন তেল জব্দ করেছে প্রশাসন।

মঙ্গলবার (১জুলাই) রাতে উপজেলার মোকাম ইউনিয়নের আবিদপুর বাজারে কাউসার নামের এক ব্যবসায়ীর দোকানে এই অভিযান চালানো হয়।
বুধবার (২ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দোকান থেকে টিসিবির পণ্য মজুত ও বিক্রির জন্য সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে মোট ৭৯ কার্টনে থাকা ১ হাজার ৪৪২ লিটার টিসিবির সয়াবিন তেল জব্দ করা হয়। এসব তেলের বাজারমূল্য ১ লাখ ৪২ হাজার ২০০ টাকা।
ব্যবসায়ী কাউসার দাবি করেন, তিনি কুমিল্লা আদর্শ সদর উপজেলার একটি বাজার থেকে এসব তেল কিনে বিক্রির জন্য দোকানে রেখেছিলেন।
অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে তাঁকে ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দ করা হয় তেলগুলো।
ইউএনও তানভীর হোসেন বলেন, টিসিবির এসব তেল কোনো ডিলারের কাছ থেকে এসেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে যথাযথভাবে জব্দ করা তেল বিতরণ করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page