বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
Headline
নরসিংদী জেলার শিবপুর উপজেলার দুলালপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার ২০২৬ইং দাখিল পরীক্ষীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান হাটখুজিপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত। শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড শাল্লার হাওর: কৃষকের সোনালী স্বপ্নে প্রকৃতির নির্মম আঘাত। নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ১ কৃষক কার্ডঃ মাটির অর্থনীতি ও সিলিকন চিপের মেলবন্ধন- বাংলাদেশের নতুন দিগন্ত সেনবাগে অবৈধ জ্বালানি তেল মজুদ: অভিযানে ১৫০০ লিটার জব্দ, জরিমানা ৫০ হাজার টাকা নরসিংদীর পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরন অভিযান। অর্থ দন্ড বকেয়া আদায় “পহেলা বৈশাখ: উৎসব, না কি ইতিহাসের এক ভুল ব্যাখ্যা? মিরসরাইয়ে ব্যবসায়ীদের কুপিয়ে ৫ লাখ টাকা ছিনতাই জীবনের কঠিন সময়ে ধৈর্য্য ধরতে শিখুন
Headline
Wellcome to our website...
কুমিল্লা বুড়িচংয়ে যাত্রীবাহী বাসে মিললো ৩১ হাজার ৬শ পিছ ইয়াবা। আটক-১।
/ ২৩৪ Time View
Update : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৫:২৩ পূর্বাহ্ন

কুমিল্লা বুড়িচংয়ে যাত্রীবাহী বাসে মিললো ৩১ হাজার ৬শ পিছ ইয়াবা। আটক-১।

 

কুমিল্লা প্রতিনিধি এ.কে পলাশ :

কুমিল্লা: বুড়িচংয়ের কোরপাই এলাকায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৩১ হাজার ৬শ পিছ ইয়াবাসহ ১ মাদক ব‍্যাবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে জেলার বুড়িচং উপজেলার নিমসার কোরপাই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত আসামি মো: আল আমিন আহমেদ রমজান শেরপুর জেলার শ্রীবরদি উপজেলার বেলুয়া ইউনিয়নের চর শিমুলচরা এলাকার সুরুজ মিয়ার ছেলে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান।

প্রেস বিজ্ঞপ্তিতে ইমরুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এক মাস আগে থেকেই আমাদের কাছে তথ্য ছিলো মাদকের একটি বড় চালান আসবে। সেই তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করতে থাকি।
শুক্রবার ভোর ৬ টা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম বুড়িচংয়ের নিমসার বাজার সংলগ্ন কোরপাই এলাকায় গোপনে ডিউটি করতে থাকি। সংবাদদাতার তথ্যমতে সকাল ১০টার দিকে কুমিল্লা হতে ঢাকাগামী তিস্তা এক্সক্লুসিভ যাত্রীবাহী একটি বাসে অভিযান পরিচালনা করি। এসময় বাসের সিটে বসে থাকা এক যাত্রীর স্কুল ব্যাগ থেকে স্কচ ট্যাপ মোড়ানো ৩১ হাজার ৬ শত পিছ ইয়াবা উদ্ধার করি। যার আনুমানিক বাজার মূল্য প্রায় এক কোটি টাকা।

এই বিষয়ে জানতে চাইলে অভিযান পরিচালনাকারী উপ-পরিদর্শক (এস আই) মো. মুরাদ হোসেন বলেন, আসামি জানায় সে ইয়াবাগুলো চট্টগ্রাম হতে কুমিল্লার দাউদকান্দি থানার গৌরীপুর এলাকায় নিয়ে যাবে। সেখান থেকে অপর মাদক কারবারীদের সাথে সেগুলো ঢাকায় নিয়ে যাবে। সেই মোতাবেক অন্যান্য আসামিদের ধরার জন্য গ্রেপ্তারকৃত আসামিকে নিয়ে গৌরীপুর এলাকায় গোপনে ডিউটি করি। কিন্তু আমাদের উপস্থিতি টের পেয়ে তারা সরে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, এঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে কুরআন বুড়িচং থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে শুক্রবার দুপুরে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। এঘটনায় মামলা তদন্তকারী কর্মকর্তা তদন্ত করে এর সাথে আর কে কে জড়িত আছে সেটি নিশ্চিত করবে। মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page