শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
Headline
Wellcome to our website...
কুমিল্লা বুড়িচংয়ে যাত্রীবাহি বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৪
/ ২১১ Time View
Update : রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৩:৩৮ অপরাহ্ন

কুমিল্লা বুড়িচংয়ে যাত্রীবাহি বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৪

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচংয়ের পারুয়ারা দাখিল মাদ্রাসার সামনে যাত্রীবাহী ফারজানা পরিবহনের যাত্রীবাহি একটি বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক প্রবাস ফেরত যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

রবিবার (৩ আগস্ট) দুপুর আনুমানিক ১টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচংয়ের পারুয়ারা দাখিল মাদ্রাসার সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার।

নিহতের নাম ইব্রাহীম সরকার (৩২) কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের সরকার বাড়ির বাসিন্দা। সম্প্রতি তিনি বিদেশ থেকে দেশে ফিরেছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, কুমিল্লা থেকে মুরাদনগরগামী যাত্রীবাহী ফারজানা পরিবহনের দ্রুতগামী বাস ভারেল্লা উত্তর ইউনিয়ন এর পারুয়ারা দাখিল মাদ্রাসার সামনে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি সিএনজি চালিত অটোরিকশা সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে বাসের নিচে ঢুকে গেলে ঘটনাস্থলেই যাত্রী ইব্রাহীম সরকার মারা যান। গুরুতর আহত চারজনকে স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
দুর্ঘটনার পর মহাসড়কে সাময়িক যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন,দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে বাস ও সিএনজি জব্দ করেছি এবং নিহতের মরদেহ হাইওয়ে থানায় রাখা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ইব্রাহীম সরকার একজন প্রবাস ফেরত ছিলেন বলে জানা গেছে। বাসচালক ও হেলপার পলাতক রয়েছে, তাদের আটকের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page