মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
Headline
কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ
Headline
Wellcome to our website...
কুমিল্লা বুড়িচং থানা পুলিশের অভিযানে ৯৯ বোতল স্কাফ সিরাপসহ আটক-১
/ ৫৭২ Time View
Update : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ১২:০২ অপরাহ্ন

কুমিল্লা বুড়িচং থানা পুলিশের অভিযানে ৯৯ বোতল স্কাফ সিরাপসহ আটক-১

 

আমান খন্দকার বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লার বুড়িচং থানা পুলিশের বিশেষ অভিযানে ৯৯ বোতল স্কাফ সিরাপসহ এক সিএনজি অটোরিকশা চালককে আটক করেছে। এসময় মাদক চোরাচালান কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।

সোমবার (৩০ জুন) সকালে উপজেলার বাকশীমূল ইউনিয়নের কালিকাপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটককৃত আসামি ইব্রাহীম রনি (২৮) কুমিল্লা সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের মহেশপুর গ্রামের রাশেদের ছেলে।

সোমবার (৩০ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আজিজুল হক।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানার এসআই সাইফুল ইসলাম, এসআই লিটন ও এএসআই শাহপরাণের নেতৃত্বে উপজেলার বাকশীমূল ইউনিয়নের কালিকাপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি সিএনজিকে তল্লাশি চালিয়ে ৯৯ বোতল স্কাফ সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক জানান, আটককৃত আসামির বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে সোমবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page