শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
Headline
সাংবাদিক নির্যাতন: বন্ধ করুন, নইলে কঠোর আন্দোলন এর ডাক বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের – কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের
Headline
Wellcome to our website...
কুমিল্লা বুড়িচং থানা পুলিশের অভিযানে ১২ কেজি গাজাঁসহ আটক-৪
/ ১৯৩ Time View
Update : শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ১:২২ অপরাহ্ন

কুমিল্লা বুড়িচং থানা পুলিশের অভিযানে ১২ কেজি গাজাঁসহ আটক-৪

 

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লা বুড়িচংয়ের পোয়াত এলাকায় থানা পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার (৮ আগষ্ট) রাতে জেলার বুড়িচং উপজেলার গোবিন্দপুর- পোয়াত সড়কের তিন রাস্তার মাথায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে থানা পুলিশ।
আটককৃত আসামি মো: শাহাদাত (২৫) আদর্শ সদর উপজেলার শাষনগাছা এলাকার ইয়াছিন মিয়ার ছেলে, মো: নাইম (২০) বুড়িচং উপজেলার বাকশীমুল ইউপির জঙ্গলবাড়ি এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে, মো: অন্তর (২২) একই ইউপির জঙ্গলবাড়ি এলাকার এমদাদুল হকের ছেলে, মো: রুবেল মিয়া (২৮) বিপাড়া উপজেলার দুলালপুর ইউপির নল্লা গ্রামের আবুল হোসেনের ছেলে।

থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হকের সার্বিক দিক নির্দেশনায় থানার উপ-পরিদর্শক (এস.আই) নাছিরুল্লাহ রুবেল, সহকারি উপ-পরিদর্শক (এ.এস.আই) শাহপরান ও সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ষোলনল ইউনিয়নের গোবিন্দপুর এলাকার গোবিন্দপুর-পোয়াত তিন রাস্তার মাথায় একটি সিএনজি চালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ১২ কেজি গাজাসহ ৪ মাদক ব‍্যবসায়ীকে আটক করে। এসময় তাদের সঙ্গে থাকা কাউসার নামে এক মাদক ব্যাবসায়ী পালিয়ে যায়। এসময় মাদক চোরাচালান কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, আটককৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে শনিবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page