শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
Headline
নোয়াখালী সংবাদিক ইউনিয়নের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন বুড়িচংয়ে বিদ্যালয়ের গেটের সামনে থেকে ছাত্রীকে মাইক্রোবাসে তুলে অপহ*রণে*র চেষ্টা,গ্রে*প্তার ২ যুবক নরসিংদীতে পলাশে কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, একজন গ্রেপ্তার নরসিংদী জেলার শিবপুর উপজেলার দুলালপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার ২০২৬ইং দাখিল পরীক্ষীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান হাটখুজিপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত। শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড শাল্লার হাওর: কৃষকের সোনালী স্বপ্নে প্রকৃতির নির্মম আঘাত। নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ১ সেনবাগে অবৈধ জ্বালানি তেল মজুদ: অভিযানে ১৫০০ লিটার জব্দ, জরিমানা ৫০ হাজার টাকা নরসিংদীর পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরন অভিযান। অর্থ দন্ড বকেয়া আদায় “পহেলা বৈশাখ: উৎসব, না কি ইতিহাসের এক ভুল ব্যাখ্যা?
Headline
Wellcome to our website...
কুমিল্লা বুড়িচং নিমসার বাজারের পুনঃদরপত্রে ৪ কোটি ৭৮ লাখ ইজারা পেলেন হুমায়ুন কবির
/ ২০৯ Time View
Update : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ১:৩৩ অপরাহ্ন

কুমিল্লা বুড়িচং নিমসার বাজারের পুনঃদরপত্রে ৪ কোটি ৭৮ লাখ ইজারা পেলেন হুমায়ুন কবির

 

আমান খন্দকার বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লা বুড়িচংয়ের নিমসার বাজারের দেশের দ্বিতীয় বৃহত্তম সবজি বাজার কুমিল্লার বুড়িচং আগামী ১ বছরের জন্য পুনরায় ইজারার দরপত্রের মাধ্যমে ৪ কোটি ৭৮ লক্ষ ৮০ হাজার টাকায় পেলেন হুমায়ূন কবির নামে এক ব্যক্তি।

হুমায়ূন কবির কুমিল্লার বুড়িচং উপজেলার পরিহলপাড়া গ্রামের আদুল হামিদের ছেলে।

বুধবার (৯ এপ্রিল) বুড়িচং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের দরপত্র খুলার মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এর আগে প্রথম ইজারায় ৫ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৯১৫ টাকায় দরপত্র দাখিল করে সম্পূর্ণ টাকা পরিশোধ না করায় আব্দুল জলিল নামে এক ব্যক্তির ১ কোটি ৫৮ লাখ টাকা বাজেয়াপ্ত করা হয়।

পরবর্তীতে গত ২৫ মার্চ নিমসার বাজারসহ বুড়িচং উপজেলার সাতটি বাজার পুনরায় দরপত্র বিজ্ঞপ্তি দেয়া হয়।

পুনঃ দরপত্র বিজ্ঞপ্তি অনুযায়ী বুধবার (৯ এপ্রিল) বিকেল ৩ টায় বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হকসহ উপজেলা বাজার ব্যবস্থাপনা কমিটির ও জনসাধারণের উপস্থিতিতে দরপত্র বাক্স খোলা হয়।

দরপত্র বাক্স পর্যালোচনা করে দেখা যায় নিমসার বাজারের ইজারার জন্য একটিমাত্র দরপত্র জমা পড়ে। সেই দরপত্রে হুমায়ুন কবির নামে এক ব্যক্তি ৪ কোটি ৭৮ লাখ ৮০ হাজার টাকা দাম দেন। যা সরকারি নির্ধারিত মূল্য থেকে বেশি হওয়ায় প্রাথমিকভাবে হুমায়ুন কবির’কে নিমসার বাজারের ইজারাদার হিসেবে নির্ধারণ করা হয়।

এ বিষয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার জানান, প্রথম দরপত্র বিজ্ঞপ্তিতে নিমসার বাজারের ইজারায় অংশগ্রহণকারী নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ টাকা পরিশোধ না করায় তার জামানতকৃত টাকা বাজেয়াপ্ত করে পুনরায় বিজ্ঞপ্তি দেয়া হয়। পুনঃ বিজ্ঞপ্তিতে সরকারি মূল্যের চেয়ে বেশি দিয়ে একটিমাত্র দরপত্র জমা পড়ে। নিয়ম অনুযায়ী প্রাথমিকভাবে ওই দরপত্রটি বৈধ ঘোষণা করা হয়েছে। দরপত্রের দাতা চিঠি পাওয়ার ৭ কার্য দিবসের মধ্যে বাকি টাকা পরিশোধ করতে হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page