শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
Headline
সাংবাদিক নির্যাতন: বন্ধ করুন, নইলে কঠোর আন্দোলন এর ডাক বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের – কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের
Headline
Wellcome to our website...
কুমিল্লা ব্রাক্ষণপাড়ায় পুকুরে কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে কিশোরের মৃত্যু।
/ ৩২৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪, ৪:১২ অপরাহ্ন

কুমিল্লা ব্রাক্ষণপাড়ায় পুকুরে কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে কিশোরের মৃত্যু।

 

কুমিল্লা প্রতিনিধি এ.কে পলাশ :

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সদরের কল্পবাস এলাকায় পুকুরে কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে পানিতে ডুবে ইকরাম হোসেন নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বেলা আনুমানিক ১১টায় উপজেলার সদর ইউনিয়নের কল্পবাস এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইকরাম হোসেন (১৭) উপজেলার সদর ইউনিয়নের কল্পবাস এলাকার সিদ্দিকুর রহমান মেম্বারের বাড়ির মো: আবদুস সামাদের ছেলে।

এবিষয়ে নিহতের ভাই আবদুস সামাদ জানান, বৃহস্পতিবার সকালে ইকরাম বাড়ির পাশের পুকুরে কচুরিপানা পরিষ্কার করতে বের হয়। আসতে দেরি হওয়ায় স্বজনেরা তাকে খুঁজতে বের হয়। পুকুরে গিয়ে তাঁরা ইকরামকে পানিতে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক উম্মে সালমা মৌ মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক উম্মে সালমা মৌ বলেন, হাসপাতালে আনার আগেই ইকরামের মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের কাছ থেকে জেনেছি তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন। আমরা তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাইনি। নিহতের স্বজনরা লাশ নিয়ে যায়।

এবিষয়ে কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আতিক উল্লাহ বলেন, এ বিষয়ে এখন পযর্ন্ত কেউ থানায় লিখিত কোনো অভিযোগ দেয়নি অভিযোগ পেলে ব‍্যাবস্থা নিবো বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page