বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:০১ অপরাহ্ন
Headline
স্কলারশীপ নিয়ে ৩ বছরের জন্য চীন যাচ্ছে স্বর্ণজয়ী স্কেটার পৃথিবী নভেম্বরের মধ্যে সাংবাদিক সুরক্ষা আইন চাই:বিএমএসএফ পবিত্র ওমরা শেষে নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন রাণীশংকৈলে মেয়াদোত্তীর্ণ ঔষুধ রাখায় দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা নরসিংদীতে গ্যাসের সংকট নিরসনে করণীয় নির্ধারনে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিল্লা দাউদকান্দিতে গাঁজা-চাপাতিসহ গ্রেপ্তার-৭ ঢাকা- সিলেট মহাসড়কের হাইওয়ে থানা কমিটির সাধারণ সম্পাদক হলেন অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু কাজিপুরে অবৈধ বালু উত্তোলনে ৩ ব্যবসায়ীর অর্থদণ্ড। নরসিংদীর শিবপুরে ডিসি রোডের ময়লার ভাগাড়কে ফুল,ফল ও ঔষধি বাগান করলেন উপজেলা নির্বাহী অফিসার
Headline
Wellcome to our website...
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ড্রেজার দিয়ে জলাধার ভরাট, অর্ধলাখ টাকা জরিমানা
/ ২০৫ Time View
Update : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ৭:৫৬ অপরাহ্ন

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ড্রেজার দিয়ে জলাধার ভরাট, অর্ধলাখ টাকা জরিমানা

 

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে জলাধার ভরাটের অভিযোগে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে উপজেলার মাধবপুর ইউনিয়নের কান্দুঘরের ঘাগরা কাটা এলাকায় এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। এসময় তাকে সহযোগিতা করেন থানা পুলিশ ও আনসার সদস্যরা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কান্দুঘর এলাকায় একটি জলাধার অবৈধভাবে ড্রেজিং করে ভরাট করার তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঘটনাস্থলে থাকা ড্রেজার মালিককে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতের জন্য তাকে সতর্ক করা হয়।

ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান বলেন, জলাধার ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান চলমান থাকবে। কাউকে ছাড় দেওয়া হবে না।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page