বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
Headline
নরসিংদীর শিবপুরে জাতীয় সাংবাদিক সংস্থা‌র উপজেলা শাখার পরিচিতি,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। গোপালগঞ্জ পৌর নির্বাচন: আধুনিকায়ন ও সামাজিক পরিবর্তনের অঙ্গীকারে আলোচনায় সিকদার শহিদুল ইসলাম লেলিন দুর্যোগ ঝুঁকি হ্রাসে মাটিরাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতান দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত আসিফ মাহমুদের ব্যাংক হিসাব প্রকাশ নিয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ বসুন্ধরায় বিডিএসএম-এর নামে বিকৃত যৌ()নাচার: দুই নারী গ্রেফতার, নেপথ্যে ভয়ংকর ব্ল্যা()কমেইল চক্র,, সংখ্যার কাছে দায়বদ্ধতা—মোস্তাকুর রহমানকে ঘিরে বিতর্ক, আর বাংলাদেশের অর্থনীতির কঠিন বাস্তবতা পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন ভালুকায় নিঝুরী অবৈধ স্ট্যান্ড, বাজার রাস্তায় যানজটে ভোগান্তি হাজার হাজার যাএী গোপালগঞ্জ সদরে সরকারি কর্মকর্তাদের সাথে সংসদ সদস্য ডাঃ কে এম বাবরের মতবিনিময় সভা
Headline
Wellcome to our website...
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক যুবককে হত্যা
/ ৮০ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ৬:২৪ অপরাহ্ন

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক যুবককে হত্যা

 

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা ব্রাহ্মণপাড়া সদরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শফিউল্লাহ নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত আনুমানিক ৬ টায় উপজেলা সদরের দক্ষিণ ব্রাহ্মণপাড়া খানকা শরীফের পাশে ঘটনাটি ঘটে।
নিহত শফিউল্লাহ (১৮) জেলার ব্রাক্ষনপাড়া উপজেলা সদরের দক্ষিণ ব্রাক্ষনপাড়া এলাকার এরশাদ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ক্রিকেট খেলার বেট নিয়ে ব্রাহ্মণপাড়া সদরে ডাব বিক্রেতা এরশাদ মিয়ার ছোট ছেলে সানাউল্লাহ সাথে একই এলাকার জহিরুল ইসলাম এর ছেলে হৃদয়ের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে হৃদয় সানাউল্লাহকে চর থাপ্পড় মারে। এ নিয়ে সানাউল্লাহ বড় ভাই শফিউল্লাহ কয়েকজন লোক নিয়ে বিষয়টি জানতে গেলে হৃদয়ের নেতৃত্বে ৭-৮ জন ছেলে শফিউল্লাহকে দাঁড়াল ছুরি দিয়ে পেটের বিভিন্ন জায়গায় উপর্যুপরি আঘাত করলে ঘটনাস্থলে শফিউল্লাহ মাটিতে লুটে পড়ে যায়। পরে ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজন শফিউল্লাহকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা অবনতি দেখে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শফিউল্লাহকে মৃত ঘোষণা করে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
এ ব্যপারে মৃত সফিউল্লাহ এর বাবা এরশাদ মিয়া বলেন, আমার নিরিহ ছেলেকে পরিকল্পিত ভাবে হৃদয় ও তার সহযোগীরা ছুরি দিয়ে আঘাত করে হত্যা করে আমি তার সুষ্ঠু বিচার চাই।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন জানান, চিকিৎসাধীন অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে সফিউল্লাহ মারা যায়। আমি ঘটনাটি শোনার পর তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছি। খুব দ্রুতই এঘটনার সঙ্গে জড়িতদের সনাক্ত করে তাদেরকে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page