সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
Headline
সংরক্ষিত মহিলা আসনে রেনজিনা আহমেদ প্রিয়াংকাকে এমপি হিসেবে দেখতে চায় বাগেরহাটবাসী নরসিংদী জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর যৌথ অভিযান ও মোবাইল কোর্ট জেল, ও জরিমানা আদায় বিজয়নগরে আন্তঃ জেলা ডাকাত দলের শীর্ষ সদস্য মুর্শিদ প্রকাশ মোরশেদ গ্রেফতার সোনারগাঁয়ের ‘শীর্ষ সন্ত্রাসী’ কাইল্লা রক্সি র‍্যাবের হাতে গ্রেপ্তার, ২৮ মামলার আসামি বাগেরহাটের উন্নয়নে কাজের অঙ্গীকার, বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াংকা রাজশাহীর সংরক্ষিত আসনে ৬ নেত্রীর মনোনয়ন ফরম সংগ্রহ নরসিংদীর শিবপুর বাড়ৈ আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি মশা বাহিত রোগ প্রতিরোধে মশক নিধন ও খাল পরিস্কার কর্মসূচির উদ্বোধন সাংবাদিকের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। জুলাই সনদ বাস্তবায়নে জনগণের ৭০% রায়কে অবজ্ঞা করার ফল শুভ হবে না অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী।
Headline
Wellcome to our website...
কুমিল্লা মহানগরীর ১৫ ওয়ার্ড বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
/ ৯৩ Time View
Update : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ২:৪৬ অপরাহ্ন

কুমিল্লা মহানগরীর ১৫ ওয়ার্ড বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

 

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা নগরীর ১৫ নং ওয়ার্ড শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) কাশারীপট্টি কেন্দ্রীয় বাস টার্মিনালের মাঠ প্রাঙ্গণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

১৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মীর আজমল হোসেনের সভাপতিত্বে ও সহ সভাপতি শাহীন মিয়ার সঞ্চালনায় শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন কাশারীপট্টি জামে মসজিদের খতিব মাওলানা তাজুল ইসলাম।

ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল হাজী আমিন উর রশিদ ইয়াছিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা মহানগর বিএনপির প্রতিষ্ঠা করেন ভারপ্রাপ্ত আহ্বায়ক শওকত আলী বকুল, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক নুর ইসলাম, ১৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাইন উদ্দিন চিশতি, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন আগামী নির্বাচনে সাফল্যের জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

ইফতার ও দোয়া মাহফিলে স্থানীয় নেতাকর্মীরা স্বত:স্ফুর্তভাবে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক দেশনায়ক তারেক রহমানের বিশ্বস্ত কর্মী হিসেবে দেশ ও দেশের মানুষের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহ্বান জানান। ইফতার মাহফিলে দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page