রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
কুমিল্লা মুরাদনগরে স্ত্রীকে হত্যা করে লাশ ঘরে রেখে স্বামীর থানায় আত্মসমর্পণ
/ ২২১ দেখেছেন
সর্বশেষ : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৩:২৬ অপরাহ্ন

কুমিল্লা মুরাদনগরে স্ত্রীকে হত্যা করে লাশ ঘরে রেখে স্বামীর থানায় আত্মসমর্পণ

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রী মৌসুমী বেগমকে গলা টিপে হত্যা করে স্বামী বাছির আহমদ থানায় আত্মসমর্পণ করেছেন।
শনিবার (১৯ এপ্রিল) জেলার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জে এই ঘটনা ঘটে।

শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদনগর থানার ওসি মো. জাহেদুর রহমান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাছির ও মৌসুমী দম্পতি মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারের নাগরপাড় ভাইভাই টাওয়ারে বসবাস করেন। তাদের একটি ছেলে ও একটি মেয়ে শিশু সন্তান রয়েছে। তাদের মধ্যে নানা বিষয় নিয়ে পারিবারিক কলহ চলে আসছিল। শনিবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বামী বাছির আহমেদ (৩৫) তার স্ত্রী মৌসুমী বেগমকে (২৫) গলা টিপে হত্যা করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুর রহমান জানান এই ঘটনার পর মেডিকেল রিপ্রেজেন্টেটিভ স্বামী বাছির আহমেদ তার স্ত্রী মৌসুমীর লাশ ঘরে রেখে মুরাদনগর থানায় আত্মসমর্পণ করে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page