শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
কুমিল্লা মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিলারের সাথে ধাক্কায় নিহত-৩
/ ২২২ দেখেছেন
সর্বশেষ : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৪:৪১ অপরাহ্ন

কুমিল্লা মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিলারের সাথে ধাক্কায় নিহত-৩

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা সদররে পালপাড়া এলাকায় দ্রুতগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক পিলারের সাথে সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হয়েছে ৩ মোটরসাইকেল আরোহী।

সোমবার (২৩ ডিসেম্বর) মধ্যরাতে জেলার সদর উপজেলার পালপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার আড়াইওরা এলাকার কাউসার খলিলের ছেলে আহাদ হোসেন, ভুবনগড় এলাকার মৃত. মনির হোসেনের ছেলে মিনহাজুল এবং বুড়িচং উপজেলার শিকারপুর এলাকার জাকির হোসেনের ছেলে মোহাম্মদ ইমন।

কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিনুল ইসলাম জানান, রাত আনুমানিক দেড়টার দিকে সদর উপজেলার পালপাড়া এলাকায় বুড়িচং সড়কে দ্রুতগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক পিলারের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে তিনজন প্রাণ হারিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page