শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা ও ফরিদপুর বিভাগ করার পূর্ব সিদ্ধান্ত বাস্তবায়নের ঘোষণা দিলেন- মির্জা ফখরুল। কুমিল্লায় বিদেশ পাঠানোর নামে সাংবাদিকের কাছ থেকে ১৪ লাখ টাকা আত্মসাত, ৬ জনের বিরুদ্ধে মামলা কুমিল্লায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক আসামিরা বেপরোয়া, নিরাপত্তাহীনতায় ভুগছেন মানবাধিকার কর্মী শুভ্র। পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাসের বাবুল ও মোকবুলার রহমান সাধারণ সস্পাদক নির্বাচিত কুষ্টিয়ায় চালের দামের ওপর বাড়তি পরিবহন ভাড়ার প্রভাব। সংঘবদ্ধ ধ’র্ষ’ণ: শিশুসহ নারীকে বিলের ধারে নিয়ে পাশবিকতা ধামাচাপার চেষ্টার অভিযোগ কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি
Headline
Wellcome to our website...
কুমিল্লা লালমাইয়ে বাকপ্রতিবন্ধী তরুণী দলবদ্ধ ধর্ষণের শিকার, আটক-১
/ ১৬১ Time View
Update : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫, ৮:০৩ অপরাহ্ন

কুমিল্লা লালমাইয়ে বাকপ্রতিবন্ধী তরুণী দলবদ্ধ ধর্ষণের শিকার, আটক-১

 

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার লালমাইয়ে চিপস কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক বাক-প্রতিবন্ধী তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে বৃহস্পতিবার (৭ মার্চ) রাতে ওই তরুণীর বাবা বাদী হয়ে দুজনের নাম উল্লেখ করে লালমাই থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন।
বৃহস্পতিবার সকাল আনুমানিক ৮টায় উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের পোহনকুচা গ্রামের একটি নির্মাণাধীন ভবনের শ্রমিকদের থাকার কক্ষে এ ধর্ষণ হয়। পুলিশ ওই তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
ধর্ষিতার খালা বলেন, ‘আমার বোনের মেয়ে শারীরিক ও বাক প্রতিবন্ধী। সে প্রতিদিন সকালে বাড়ির পাশের রাস্তায় হাঁটাহাঁটি করে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার পরে বাড়ি থেকে বের হলে জাহাঙ্গীর তাকে সড়কের পাশের দুলালের দোকানে নিয়ে চিপস কিনে দেন। পরে তাকে একটি নির্মীয়মাণ ভবনের লেবার রুমে নিয়ে যান। বিষয়টি জানতে পেরে আমি সকাল ৮টায় ওই লেবার রুমে গিয়ে দেখি জাহাঙ্গীর ও বাহার মিয়া প্রতিবন্ধীকে জোরপূর্বক ধর্ষণ করছেন। অপ্রীতিকর অবস্থায় দেখে আমি বাহার মিয়াকে চড়-থাপ্পড় দিই। তখন জাহাঙ্গীর ও বাহার মিয়া পালিয়ে যায়।’
লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রি খিসা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ওই প্রতিবন্ধী তরুণীর বাবা একজন চা বিক্রেতা। বৃহস্পতিবার ঘটনার পর বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়। পরবর্তীতে ভুক্তভোগীর বাবা পুলিশকে জানালে পুলিশ একজনকে গ্রেপ্তার করে। জড়িত অপর একজনকে ধরতে অভিযান পরিচালনা করছে পুলিশ।’
মামলায় উল্লিখিত আসামিরা হলো- উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের পোহনকুচা গ্রামের মৃত আরব আলীর ছেলে মো. জাহাঙ্গীর (৫০) ও মৃত রজ্জব আলীর ছেলে বাহার মিয়া (৫০)।

অভিযোগের পরপরই পুলিশ অভিযান চালিয়ে মামলার ১ নম্বর আসামি মো.জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, ‘প্রতিবন্ধী তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় থানায় মামলা রুজু হয়েছে। মামলার ১ নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীকে মেডিকেল চেকআপের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page