রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
কুমিল্লা সদর দক্ষিণে নিখোঁজের একদিন পর এক যুবকের লাশ উদ্ধার
/ ২৪২ দেখেছেন
সর্বশেষ : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫, ৫:৩৩ অপরাহ্ন

কুমিল্লা সদর দক্ষিণে নিখোঁজের একদিন পর এক যুবকের লাশ উদ্ধার

 

 

শামীম হোসেন সদর দক্ষিণ (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লা সদর দক্ষিণের বারপাড়া ইউপির মোহনপুর এলাকা থেকে টিপু সুলতান নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩ ফেব্রুয়ারী) রাত আনুমানিক ৮টায় উপজেলার বারপাড়া ইউনিয়নের মোহনপুর থেকে লাশটি উদ্ধার করে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ।

নিহত টিপু সুলতান (২৮) জেলার সদর দক্ষিণ উপজেলার গাবতলী গ্রামের দেলু মিয়ার ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নিখোঁজের একদিন পর মোহনপুর গ্রামের কামাল হোসেনের বাড়ির ভাড়াটিয়া রূপা আক্তার ঘরে টিপু সুলতানের লাশ পড়ে থাকার খবর পেয়ে থানা পুলিশকে খবর পাঠায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। টিপু সুলতানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে নিহতের পরিবার। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে সেখান থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page