রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
Headline
আজ ০৭ মার্চ, ২০২৬, শনিবার ছুটির দিনেও অফিস করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বরিশালে ডেইলি ক্রাইম বার্তা পএিকা অফিসে দোয়া ও ইফতার মাহফিল। মোবাইল কোর্ট বিএসটিআই, কুমিল্লা কুষ্টিয়ায় জাতীয় পাট দিবস উপলক্ষে আলোচনা সভায় ভারপ্রাপ্ত ডিসি পাটের হারানো গৌরব আবারও ফিরিয়ে আনতে হবে ঢাকা–১৪ আসনের অন্তর্ভুক্ত সাভার উপজেলায় বনগাঁও ইউনিয়ন পরিষদের গডফাদার প্রশাসনিক কর্মকর্তা সেলিম রেজা ভালুকা উপজেলা শাখার পেশাজীবি বিভাগের (জামায়াতের অংগ সংগঠন) অন্তর্গত সীডস্টোর ইউনিটের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পেশাদার সাংবাদিকদের সুরক্ষা ও রাষ্ট্রীয় মর্যাদার দাবিতে রাজপথে এনপিএস ৭ মার্চের কারাবাস: একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি মো. সহিদুল ইসলাম সুমন “ব্রাহ্মণপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের সহায়তা প্রদান” কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 
Headline
Wellcome to our website...
কুমিল্লা সদর দক্ষিণে ফসলি জমির মাটি কাটায় জেল ও ৬ লাখ টাকা জরিমানা
/ ৭৭ Time View
Update : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৬:২৩ অপরাহ্ন

কুমিল্লা সদর দক্ষিণে ফসলি জমির মাটি কাটায় জেল ও ৬ লাখ টাকা
জরিমানা

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে বিক্রি করার অপরাধে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ( তিন জনকে) জেল ও ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে পৃথক পৃথক অভিযান পরিচালনা করেন সদর দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ রেফাঈ আবিদ।

ঘটনা সুত্রে জানা যায়, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জোড়কানন পূর্ব ইউনিয়নের গোয়ালগাও নামক স্থানে অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে বিক্রির অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ০২ জনকে ১৫ দিনের জেল ও এক লক্ষ করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়। পরে অভিযানে সদর দক্ষিন উপজেলার বারপাড়া ইউনিয়নের মোহাম্মদপুর নামক স্থানে অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে বিক্রয়ের কারণে এক জনকে ৩ লাখ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের জেল দেওয়া হয়। বারপাড়া ইউনিয়নের পিপুলিয়া নামক স্থানে অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে বিক্রয়ের কারণে এক অপরাধীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্য একটি অভিযানে উপজেলার বিজয়পুর ইউনিয়নের চৌধুরীখোলা নামক স্থানে অবৈধভাবে পাহাড়ের মাটি কাটার কারণে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের বিষয়ে সদর দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ রেফাঈ আবিদ বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী সকল অপরাধীদের জরিমানা করা হয়েছে। পুলিশ ও আনসার বাহিনীর সহযোগিতায় জনস্বার্থে মোবাইল কোর্টের এসব অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page