বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
কুমিল্লা সেনানিবাসে জিওসি’র সাথে নিহত তৌহিদের পরিবারের সাক্ষাতে সবসময় পাশে থাকার আশ্বাস
/ ২০৩ দেখেছেন
সর্বশেষ : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:৪৩ অপরাহ্ন

কুমিল্লা সেনানিবাসে জিওসি’র সাথে নিহত তৌহিদের পরিবারের সাক্ষাতে সবসময় পাশে থাকার আশ্বাস

 

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

নিহত তৌহিদুল ইসলামের স্ত্রী ও পরিবারের ৪ জন সদস্য সোমবার রাতে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক এর সাথে তার অফিস কক্ষে সাক্ষাত করেন।

এসময় তৌহিদুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেন জিওসি এবং নিহতের পরিবারকে আশ্বস্ত করেন যে, এই বিষয়ে ইতিমধ্যেই তদন্ত আদালতের কার্যক্রম চলমান রয়েছে এবং দোষী সাব্যস্তদের দ্রুত বিচারের আওতায় আনা হবে। তিনি আরো জানান যে, তৌহিদের পরিবার ও সন্তানদের ভবিষ্যৎ নিরাপত্তার বিষয়ে সেনাবাহিনী সব সময় পাশে থাকবে এবং সকল প্রকার সহযোগিতা করবে।

তৌহিদুল ইসলামের স্ত্রী ও পরিবার এতে আশ্বস্ত হয়েছেন। এছাড়াও প্রতারণার মাধ্যমে যারা সেনা ক্যাম্পে মিথ্যা অভিযোগ দিয়েছে তাদেরকেও বিচারের আওতায় আনার দাবী করেছেন। তবে তারা তৌহিদের মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে একটি মামলা দায়ের করার সকল প্রস্তুতি নিয়েছেন বলে জানান

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page