শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
Headline
সাংবাদিক নির্যাতন: বন্ধ করুন, নইলে কঠোর আন্দোলন এর ডাক বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের – কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের
Headline
Wellcome to our website...
কুমিল্লা হোমনায় ভুল চিকিৎসার দায়ে ভুয়া চিকিৎসকের ১ লাখ টাকা জরিমানা
/ ৫৩৫ Time View
Update : বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ১২:৪১ অপরাহ্ন

কুমিল্লা হোমনায় ভুল চিকিৎসার দায়ে ভুয়া চিকিৎসকের ১ লাখ টাকা জরিমানা

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।
.
কুমিল্লা হোমনায় ভুল চিকিৎসায় এক রোগীর চোখ নষ্ট হওয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত চিকিৎসক কোনো বৈধ ডিগ্রি ছাড়াই দীর্ঘদিন ধরে চিকিৎসা কার্যক্রম চালিয়ে আসছিলেন। ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও ক্ষেমালিকা চাকমা নেতৃত্বে বুধবার দুপুরে হোমনা চৌরাস্তা শারবীন চশমা ঘরে অভিযান চালিয়ে ভুয়া ডাক্তার মো. মহসীনকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত । এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মো. ফয়েজুর রহমান,পল্লী উন্নয়ন অফিসার শফিকুল ইসলাম ও হোমনা থানা পুলিশের সদস্যরা সঙ্গে ছিলেন।
অভিযোগে জানা যায়, ভুক্তভোগী রোগী সাইফুল ইসলাম শামীম স্থানীয় ফ্লেক্সিলোড ব্যবসায়ী ও হোমনা সদরের বাসিন্দা। তিনি চোখ দিয়ে পানি পড়ার সমস্যা নিয়ে হোমনা চৌরাস্তায় ‘শারবীন চশমা ঘর’ -এ চিকিৎসা নিতে যান। সেখানে মো. মহসীন নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে তাকে চিকিৎসায় চোখের তিনটি ড্রপ ও একটি অয়েনমেন্ট দেন। এরপর তার চোখে তীব্র যন্ত্রণা শুরু হয় এবং কয়েক দিনের মধ্যে একটি চোখ অন্ধ হয়ে যায়। পরে রোগী সাইফুল ইসলাম শামীম ঢাকায় চক্ষু বিশেষজ্ঞের কাছে চিকিৎসা নিতে গেলে চিকিৎসক জানান, ওষুধ ভুলভাবে প্রয়োগের ফলে চোখের ক্ষতি হয়েছে। দীর্ঘদিন চিকিৎসা চালিয়ে যেতে হবে। দৃষ্টিশক্তি ফিরে আসবে কিনা বলতে পারছেন না।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা বলেন, ভুল চিকিৎসায় ভুক্তভোগী রোগীর চোখ অন্ধ হয়ে যাওয়ার অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে চিকিৎসা দেওয়া মো. মহসীনের সঠিক চিকিৎসা সনদ ও বৈধ অনুমোদন না থাকায় তাকে ভুয়া চিকিৎসক হিসেবে চিহ্নিত করে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এসময় অভিযুক্ত মহাসিন ভবিষ্যতে আর কোনো চিকিৎসা কার্যক্রম চালাবেন না মর্মে লিখিত অঙ্গীকারনামাও দেন এবং ভবিষ্যৎ এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page