রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
Headline
কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ
Headline
Wellcome to our website...
কুমিল্লা হোমনায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ইউপি সদস্য।
/ ২৭৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ১:৩৮ অপরাহ্ন

কুমিল্লা হোমনায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ইউপি সদস্য।

 

কুমিল্লা প্রতিনিধি এ.কে পলাশ :

কুমিল্লা হোমনায় মাথাভাঙ্গায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ শাহ আলী নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে যৌথবাহিনী।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ভোরে জেলার হোমনা উপজেলার মাথাভাঙ্গা ইউপির সফুল্লাকান্দি এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত আসামি মো: শাহ আলী হোমনা উপজেলার ১ নং মাথাভাঙ্গা ইনিয়নের সফুল্লাকান্দি এলাকার সেলিম মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদুল ইসলাম।

থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে শাহ আলী মেম্বারের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার শয়ন কক্ষের ভিতরে তল্লাশী চালিয়ে দা, ছেনি, ছুরি, চাকু, সুইচ গিয়ারসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাবেদুল ইসলাম।
আটককৃত আসামির বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের শেষে বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা আদালতে হাজির করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করার নির্দেশ প্রদান করেন বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page