শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
Headline
সাংবাদিক নির্যাতন: বন্ধ করুন, নইলে কঠোর আন্দোলন এর ডাক বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের – কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের
Headline
Wellcome to our website...
কুষ্টিয়ায় দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যকে মারধরকারী দুই মহিলা আটক
/ ২১৩ Time View
Update : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪, ৪:২৪ অপরাহ্ন

কুষ্টিয়ায় দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যকে মারধরকারী দুই মহিলা আটক

আবদুল্লাহ আল বিন জুবায়ের
কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ায় দায়িত্ব পালনরত নাজমুল হোসেন নামের ট্রাফিক পুলিশ সদস্যকে মারধরকারী সোহনা ইসলাম ও শান্তা খাতুন নামের দুই মহিলাকে আটক করেছে মডেল থানা পুলিশ।

সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যার দিকে তাদেরকে আটক করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদ্বয় হলেন-
সোহনা ইসলাম কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার আশরাফুল ইসলামের স্ত্রী ও শান্তা খাতুন হাউজিং বি ব্লক এলাকার রিপন হোসেনের স্ত্রী।

উল্লেখ্য, বেলা ১১টার দিকে কুষ্টিয়া শহরের রেলস্টেশন মোড়ে ওই পুলিশ সদস্যকে দুই নারী চড়-থাপ্পড় মারেন ও জুতাপেটা করেন । পুলিশ সদস্যকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব জানান, ট্রেনের সিগন্যাল পড়েছিল। তবে ওই দুই নারী সিগন্যাল উপেক্ষা করে জোরপূর্বক যাওয়ার চেষ্টা করেন, সেখানে ট্রাফিক পুলিশ বাধা দিলে বাকবিতণ্ডা হয়। ওই দুই নারী পুলিশ সদস্যকে চড়থাপ্পড় মারেন। এ ঘটনায় মামলা করা হয়েছে। তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ জানান, ওই দুই নারী সিগন্যাল উপেক্ষা করে জোরপূর্বক যাওয়ার চেষ্টা করেন। সেখানে ট্রাফিক পুলিশ বাধা দিলে বাকবিতণ্ডা হয়। পরে ওই দুই নারী পথচারী ঘুরে এসে ট্রাফিক পুলিশকে ধাক্কা দেয় এবং জুতা দিয়ে পেটায়। এরপর স্থানীয়রা এসে উভয়কে সরিয়ে দেয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page