বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
কুষ্টিয়ার পোড়াদহে ৭০ বোতল ফেন্সিডিল সহ এক ব্যক্তি আটক
/ ২২২ দেখেছেন
সর্বশেষ : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫, ৯:০৯ পূর্বাহ্ন

কুষ্টিয়ার পোড়াদহে ৭০ বোতল ফেন্সিডিল সহ এক ব্যক্তি আটক
কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

কুষ্টিয়া পোড়াদহ নকশীকাঁথা নামক একটি ট্রেন থেকে করিম বেপারী (৬৬) নামে একজনের কাছ থেকে ব্যাগ ভর্তি ৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পোড়াদহ রেলওয়ে থানা পুলিশ।

বুধবার রাত ৩.৪০ মিনিটের সময় পোড়াদহ জংশন ৩নং প্লাটফর্ম থেকে অবৈধ মাদক ফেন্সিডিল সহ তাকে আটক করা হয়।

আটককৃত হলেন চুয়াডাঙ্গা জেলার দর্শনা উপজেলার উজলপুর বিলপাড়া গ্রামের মৃত জিন্নাত আলী বেপারীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন পোড়াদহ রেলওয়ে থানার ওসি হারুনুর রশিদ।

এ সময় তিনি বলেন রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন একজন মাদক ব্যবসায়ী দর্শনা থেকে মাদক বহন করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। এমন খবরের ভিত্তিতে রাতেই এসআই ইদ্রিস ও এএস আই মুরাদ আলী সঙ্গীয় ফোর্সসহ নকশী কাঁথা মেইলে টিজি ডিউটি এবং প্ল্যাটফর্ম ডিউটি পার্টি ডিউটি করা অভিযান পরিচালনার সময়ে করিম বেপারীকে সন্দেহ হলে তার ব্যবহৃত ব্যাগ তল্লাশী সময়ে ৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।

পরবর্তীতে মিরপুর থানায় একটি মাদক মামলার প্রস্তুতি চলছে বলে তিনি বলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page