শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
কুষ্টিয়ার রনজিতপুর মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির দায়িত্ব গ্রহণ ।
/ ২১৫ দেখেছেন
সর্বশেষ : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫, ১:৫৯ অপরাহ্ন

কুষ্টিয়ার রনজিতপুর মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির দায়িত্ব গ্রহণ ।

মোঃ মনজের আলী
স্টাফ রিপোর্টার ।

কুষ্টিয়া সদর উপজেলার উজান গ্রাম ইউনিয়নের রনজিতপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির দায়িত্ব গ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৬ ফ্রেবরুয়ারী বৃহস্পতিবার দুপুর২ টার সময় কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানাধীন রনজিতপুর মাধ্যমিক বিদ্যালয়ের অফিস কক্ষে জাঁকজমকপূর্ণ ভাবে এই সংবর্ধনা ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

রনজিতপুর মাধ্যমিক বিদ্যালয়ে নব গঠিতএডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল মজিদ(সহকারী অধ্যাপক দর্শন বিভাগ বাঁশগ্রাম আলাউদ্দিন আহম্মেদ ডিগ্রি কলেজে)৩০জানুয়ারী ২০২৫ ইং তারিখে যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের নির্দেশক্রমে ড. মো. কামরুজ্জামানের স্বাক্ষরিত এক পত্রে এডহক কমিটি অনুমোদন করা হয়। কমিটিতে মোঃ ইসমাইল হোসেন শিক্ষক সদস্য, মোঃ নাসির উদ্দিন অভিভাবক সদস্য ও রনজিতপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদস্য সচিব নির্বাচিত হয়েছেন। মোঃ আজমল হক সুজনের সঞ্চালনায় দায়িত্ব গ্রহণ ও সংর্বধনা অনুষ্ঠান শুরু হয়।

দায়িত্ব গ্রহণ ও সংর্বধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান হাবু সবেক সভাপতি উজানগ্রাম ইউনিয়ন বিএনপি,আব্দুল মজিদ সাবেক সাধারণ সম্পাদক উজানগ্রাম ইউনিয়ন বিএনপি, সাইফুল ইসলাম ভূট্রা সাবেক সভাপতি উজানগ্রাম ইউনিয়ন বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধু বিপ্লব(আহ্বায়ক ইউনিয়ন কৃষকদল) ,মঈন উদ্দিন বিশ্বাস( সাবেক চেয়ারম্যান উজানগ্রাম ইউনিয়ন ও দাতা সদস্য অত্র বিদ্যালয়) ইমরান হোসাইন(যুগ্ম অহ্বাায়ক কুষ্টিয়া সদর উপজেলা) আসাদ মোল্লা( সাবেক সাধারণ সম্পাদক জাতীয়বাদী কৃষকদল ৬নং ওয়ার্ড)মিরাজুল ইসলাম(৬নং যুবদলের সাংগঠনিক সম্পাদক) আনোয়ার মন্ডল(সাধারণ সম্পাদক উজানগ্রাম ইউনিয়ন বিএনপি৭নং ওয়ার্ড) কাবিল মন্ডল(সভাপতি উজানগ্রাম ইউনিয়ন কৃষকদল ৬নং ওয়ার্ড)হাকিম ইসলাম সভাপতি ইউনিয়ন বিএনপি ৬নং ওয়ার্ড সহ স্থানীয় নেতাকর্মীরা।

অনুষ্ঠানের শুরুতে বিএনপি নেতাকর্মীকে
পুষ্পমাল্য অর্পণ করেন অত্র বিদ্যালয়ের প্রধান বিদ্যালয় শিক্ষক মহাদয় মোঃ নাসির উদ্দীন প্রধান শিক্ষক (বিএসসি.এম. এড) সহকারী প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন।

পুষ্পমাল্য অর্পণ শেষে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন, এডহক কমিটির সদস্যবৃন্দ ও আমন্ত্রিত অতিথিগণ।

হাবিবুর রহমান হাবু বলেন, নবগঠিত যে এডহক কমিটি গঠিত হয়েছে তারা অত্যন্ত দায়িত্বশীল ও সকলের নিকট গ্রহণযোগ্য ব্যাক্তি বলে আমি মনে করি, আমি আশা করবো তারা তাদের দায়িত্ব যথাযথ মর্যাদার সাথে পালন করবে, আমাদের কোন সাহায্যে লাগলে আমরা সার্বক্ষণিক তাদের পাশে থাকবো।

নবগঠিত এডহক কমিটির সভাপতি তার বক্তৃতায় বলেন,আমাকে যে দায়িত্ব দিয়েছেন আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে এই দায়িত্ব পালন করবো, বিদ্যালয় একটি পবিত্র জায়গা আমি এর পবিত্রতা রক্ষা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো।আপনারা সকলে আমাকে সাহায্য সহযোগিতা করলে আমি
দূর্নীতি মুক্ত প্রতিষ্ঠান গড়ে তুলব ইনশাআল্লাহ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page