সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
কুষ্টিয়ার ৯ বছর বয়সী এক শিশুর ওপর যৌ*ন হয়রা*নির অভিযোগ, থানায় মামলা দায়ের।
/ ২২২ দেখেছেন
সর্বশেষ : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ১০:৩৪ পূর্বাহ্ন

কুষ্টিয়ার ৯ বছর বয়সী এক শিশুর ওপর যৌ*ন হয়রা*নির অভিযোগ, থানায় মামলা দায়ের।

অদ্য ১৯/০৩/২০২৫ ইং তারিখ রাতে কুষ্টিয়ার আদ্-দ্বীন হাসপাতালে ৯ বছর বয়সী এক শিশুর ওপর যৌ*ন হয়রা*নির অভিযোগ উঠেছে এক মধ্যবয়সী ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয়রা হাতেনাতে তাকে ধরে ফেললেও কিছু লোকের মধ্যস্থতায় সে পালিয়ে যেতে সক্ষম হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালের ভেতরেই শিশুটির গায়ে অশালীনভাবে হাত দেয় ওই ব্যক্তি। শিশুটির চিৎকারে বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজন দ্রুত তাকে ধরে ফেলে। তবে রহস্যজনকভাবে কিছু লোকের সহায়তায় সে পালিয়ে যায়।

এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির ভাইকে আটক করেছিল স্থানীয়রা। অভিযুক্ত ব্যক্তির ভাইয়ের স্ত্রী কুষ্টিয়া আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পরবর্তীতে খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মো: মোশাররফ হোসেন ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে। অভিযুক্ত ব্যক্তির নাম রেজাউল ইসলাম চাঁদ। তিনি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের জোতপাড়া এলাকার শামসুদ্দিন প্রামানিকের ছেলে।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মো: মোশাররফ হোসেন বলেন, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায়, ঘটনাটি তদন্ত করে, ঘটনার সত্যতা পেয়ে রাতেই কুষ্টিয়া মডেল থানায় মামলা রজু করা হয়। মামলা নং : ১৮ তারিখ ২০/০৩/২৫।

এ ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত অপরাধীকে গ্রেফতারের দাবি জানিয়েছেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয় , অপরাধীকে খুঁজে বের করতে অভিযান চালানো হচ্ছে দ্রুতই অপরাধীকে আইনের আওতায় আনা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page