শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
খাগড়াছড়িতে দুই একর জায়গাজুড়ে গাঁজা চাষ,ধ্বংস করলো সেনাবাহিনী।
/ ২১৭ দেখেছেন
সর্বশেষ : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫, ১২:০০ অপরাহ্ন

খাগড়াছড়িতে দুই একর জায়গাজুড়ে গাঁজা চাষ,ধ্বংস করলো সেনাবাহিনী।

খাগাড়ছড়ি প্রতিনিধি :

পার্বত্য খাগড়াছড়ির গুইমারায় পাহাড়ি জমিতে লাগানো দুই একর গাঁজার ক্ষেত ধ্বংস করেছে গুইমারা রিজিয়নের অধীন সিন্ধুকছড়ি জোনের সেনা বাহিনীর সদস্যরা।
মঙ্গলবার(২০ জানুয়ারি)মধ্যরাতে গোপন তথ্যের ভিত্তিতে গড়াইছড়ি সেনা ক্যাম্পের তিন্দুকছড়ি এলাকার গহীন অরণ্যে অভিযান চালিয়ে এসব গাঁজা খেত ধ্বংস করা হয়।
অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠনের সন্ত্রাসীদের ছত্রচায়ায় লোক চক্ষুর আড়ালে গহীন অরণ্য এসব গাঁজা খেতের চাষ করে আসছে। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে:কর্নেল ইসমাইল শামস আজিজি’র নির্দেশে জোন উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক তাসনিম সেনা সদস্যদের নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে ধ্বংস করা দুই একর জমির গাঁজার মূল্য অন্তত অর্ধ কোটি টাকা বলে জানিয়ে সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে:কর্নেল ইসমাইল শামস আজিজি বলেন,মাদকদ্রব্য নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page