বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
Headline
সাংবাদিক নির্যাতন: বন্ধ করুন, নইলে কঠোর আন্দোলন এর ডাক বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের – কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের
Headline
Wellcome to our website...
খাগড়াছড়িতে মহাসড়কের পাশের জোপঝাঁড় পরিস্কার করলো যুবদলের নেতাকর্মীরা
/ ১৮৬ Time View
Update : রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ৩:২২ অপরাহ্ন

খাগড়াছড়িতে মহাসড়কের পাশের জোপঝাঁড় পরিস্কার করলো যুবদলের নেতাকর্মীরা

খাগাড়ছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ি-চট্টগ্রাম ও খাগড়াছড়ি-ঢাকা আঞ্চলিক মহাসড়কের মাটিরাঙ্গা উপজেলা অংশে মহাসড়কের পাশের ঘন বনজঙ্গল ও জোপঝাঁড় পরিস্কার করেছে মাটিরাঙ্গা উপজেলা বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা। দিনভর থেমে থেমে ভারী বৃষ্টি উপেক্ষা করে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে মাটিরাঙ্গা উপজেলা যুবদলের কয়েক‘শ নেতাকর্মীরা স্বত:স্ফুর্তভাবে মহাসড়কের পাশের ঘন বনজঙ্গল ও জোপঝাঁড় পরিস্কার করে।

রোববার (২৭ জুলাই) সকালের দিকে মাটিরাঙ্গা পৌরসভার ৯নং ওয়ার্ডের বাইল্যাছড়ি এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান।

এসময় মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান বলেন, খাগাড়ছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়ার নির্দেশে আমাদের যুবদলের নেতাকর্মীরা আঞ্চলিক মহাসড়কের দুই পাশের বনজঙ্গল পরিস্কারে কাজ করছে। বছরের পর বছর ব্যস্ত এ সড়কের দুই পাশ বনজঙ্গলে ঘিরে আছে। বনজঙ্গলের কারণে প্রায়ই যানবাহন দুর্ঘটনার মুখে পড়ছে। কিন্তু সংশ্লিষ্টদের সেদিকে নজর নেই। এ পরিস্থিতিতে আমাদের প্রিয় নেতা ওয়াদুদ ভুইয়ার নির্দেশে আমরা মাঠে নেমেছি। সড়ক দুর্ঘটনা রোধে এই উদ্যোগ জানিয়ে তিনি বলেন, মহাসড়কের পাশে ঘন জঙ্গল দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে তোলে। তাই সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে যান চলাচল নিরাপদ হয়ে উঠবে। আগামী মাটিরাঙ্গা-তানাক্কাপাড়া সড়কেও আমরা বনজঙ্গল ও জোপঝাঁড় পরিস্কার করার মাধ্যমে যান চলাচল স্বাভাবিক করবো।

বিএনপি-যুবদল সবসময়ই মানবিক ও সামাজিক কাজ করে জানিয়ে মাটিরাঙ্গা উপজেলা যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন সরকার বলেন, আমরা অতীতেও জনগনের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তিনি আগামী নির্বাচনে জননেতা ওয়াদুদ ভুইয়াকে নির্বাচিত করার মাধ্যমে মানবিক খাগড়াছড়ি বিনির্মানে সকলের সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

মাটিরাঙ্গা উপজেলা যুবদলের সদস্য সচিব ফোরকান ইমামী বলেন, ইতিপুর্বে আমরা মাটিরাঙ্গা বাজারের ট্রাফিক ব্যবস্থাপনা নিয়šনের মাধ্যমে সাধারন মানুষের চলাচলকে নির্বিঘœ করার চেষষ্ঠা করিেছ। আমাদের সামাজিক কর্মকান্ডের অংশ হিসেবে আমরা সড়কের দুই পাশের জোপঝাঁড় পরিস্কার করছি। আমাদের মানবিক ও সামাজিক কর্মকান্ড চলমান থাকবে।

এ সময় মাটিরাঙ্গা উপজেলা যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন সরকার ও সদস্য সচিব ফোরকান ইমামী, ছাড়াও বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

##

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page