বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
Headline
সাংবাদিক নির্যাতন: বন্ধ করুন, নইলে কঠোর আন্দোলন এর ডাক বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের – কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের
Headline
Wellcome to our website...
খাগড়াছড়ি প্রেস ক্লাবের নেতৃত্বে তরুন-প্রফুল্ল-দিদার
/ ২৪৮ Time View
Update : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৪:২৭ অপরাহ্ন

খাগড়াছড়ি প্রেস ক্লাবের নেতৃত্বে তরুন-প্রফুল্ল-দিদার

 

খাগড়াছড়ি প্রতিনিধি : মোঃ জসিম উদ্দিন/মুজিবুর রহমান ভূঁইয়া

খাগড়াছড়ি প্রেস ক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটি বিলুপ্ত করে প্রথমবারের মতো ক্লাবের সদস্যদের ভোটে নতুন কমিটি গঠন করা হয়েছে। দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি তরুন কুমার ভট্টাচার্য সভাপতি এবং বাংলাভিশনের জেলা প্রতিনিধি এইচ এম প্রফুল্ল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক খবরের কাগজের জেলা প্রতিনিধি মো. দিদারুল আলম রাজু।

শুক্রবার (২২ নভেম্বর) বিকেলের দিকে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারন সভা ও পার্বত্যাঞ্চলের গুনী সাংবাদিক সংবর্ধনার দ্বিতীয় অধিবেশনে প্রেস ক্লাবের সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মো. জহুরুল আলম, এড. জসিম উদ্দিন মজুমদার, যুগ্ম-সম্পাদক সমীর মল্লিক, কোষাধ্যক্ষ রিপন সরকার, দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মো. ইশতিয়াক আহম্মেদ, আবাসন সম্পাদক চাইথোয়াই মারমা,
পাঠাগার ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. আব্দুর রউফ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জাফর সবুজ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক নুর মোহাম্মদ হৃদয়।

দুই বছর মেয়াদী এই কমিটিতে নির্বাহী সদস্য পদে যমুনা টিভি’র শাহরিয়ার ইউনুছ, প্রথম আলো’র জয়ন্তী দেওয়ান, দৈনিক সবুজ পাতার সম্পাদক মো. জুলহাস উদ্দিন, দৈনিক নয়াদিগন্ত’র মো. রফিকুল ইসলাম, সভাপতি, গুইমারা প্রেসক্লাব, সভাপতি, মহালছড়ি প্রেসক্লাব, সভাপতি, রামগড় প্রেসক্লাব, সভাপতি, পানছড়ি প্রেসক্লাব, সভাপতি, লক্ষ্মীছড়ি প্রেসক্লাব, সভাপতি, মাটিরাঙ্গা প্রেসক্লাব, সভাপতি, মানিকছড়ি প্রেসক্লাব ও সভাপতি, দীঘিনালা প্রেসক্লাব মনোনীত হয়েছেন।

এর আগে ৫ আগষ্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হলে ৯ আগস্ট বিকেলের দিকে খাগড়াছড়ি প্রেস ক্লাবের হলরুমে জেলার গণমাধ্যমকর্মীদের কণ্ঠভোটে ১১ সদস্যের অন্তর্বর্তীকালীন কমিটি ঘোষণা করা হয়।

এর আগে খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে সাধারন সভা ও পার্বত্যাঞ্চলের গুনী সাংবাদিক সংবর্ধনা অনুষ্ঠানের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া। অনুষ্ঠানের উদ্বোধন করেন পাহাড়ে সাংবাদিকতার পুরোধা দৈনিক গিরিদর্পনের প্রকাশক ও সম্পাদক একেএম মকছুদ আহমেদ।

খাগড়াছড়ি প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. জহুরুল আলমের সভপতিত্বে সাধারন সভা ও পার্বত্যাঞ্চলের গুনীজনের সাংবাদিক সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা জামায়াতে সভাপতি সৈয়দ মো. আব্দুল মাোমেন, ইসলামী আন্দোলনের সভাপতি হাফেজ মাও. দেলোয়ার হোসেন,
রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আনোয়ার আল হক ও খাগড়াছড়ি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও অন্তর্বর্তীকালীন কমিটির সভাপতি তরুন কুমার ভট্টচার্য্য, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারন সম্পাদক এমএন আবছার, ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো. জাহিদ হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন
খাগড়াছড়ি প্রেস ক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সাধারন সম্পাদক এড. জসিম উত্তীন মজুমদার।

 

##

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page