সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
গাজায় যুদ্ধ বিরতি বিরোধী চুক্তি ভঙ্গ করে ইসরাইলি বাহিনীর নৃশংস গণহত্যার প্রতিবাদে লালমনিরহাট জেলায় ফিলিস্তিনের সমর্থনে আপমর তৌহিদবাদী মুসলিম জনতার বিক্ষোভ মিছিল।
/ ২৩০ দেখেছেন
সর্বশেষ : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ন

গাজায় যুদ্ধ বিরতি বিরোধী চুক্তি ভঙ্গ করে ইসরাইলি বাহিনীর নৃশংস গণহত্যার প্রতিবাদে লালমনিরহাট জেলায় ফিলিস্তিনের সমর্থনে আপমর তৌহিদবাদী মুসলিম জনতার বিক্ষোভ মিছিল।

মো. আবু বক্কর আতাউর
স্টাফ রিপোর্টার, লালমনিরহাট

গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরাইলি বাহিনীর নৃশংস গণহত্যা ও প্রতিবাদে লালমনিরহাট জেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার সর্বস্তরের ছাত্র জনতা, উলামা মামায়েখ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতাকর্মীরাসহ সর্বস্তরের তৌহিদী ও মানবতাবাদী জনগণ অংশ নেয়।বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বিক্ষোভকারীরা গাজা ও পশ্চিম তীরে চলমান গণহত্যা ও নৃশংসতার নিন্দা জানিয়ে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর আন্তর্জাতিক পদক্ষেপ দাবি করেন।সোমবার(৭ এপ্রিল) বিকাল ৩ টায় লালমনিরহাটের কালেক্টরেট মাঠ থেকে বের হয়, এই বিক্ষোভ মিছিল। হাতে ফিলিস্তিনি পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে হাজার হাজার ছাত্র জনতা শান্তিপূর্ণভাবে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে ‘গাজার শিশু হত্যা বন্ধ করো’, ‘ইসরায়েলি সন্ত্রাসের শেষ চাই’ ‘ফিলিস্তিনি মুক্তির সংগ্রামে আমরা আছি তোমাদের পাশে’ ইত্যাদি স্লোগান লিখা প্ল্যাকর্ড প্রদর্শন করে ফিলিডস্তিনিদের প্রতি সংহতি জানান দেয়।বিক্ষোভ মিছিল শেষে লালমনিরহাট শহরের প্রাণকেন্দ্রে মিশন মোড় গোল চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় বিশ্ব সম্প্রদায়ের দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানান। তারা বলেন, গাজার মা-বোনদের কান্না আজ বিশ্ববাসীর হৃদয়ে নাড়া দিয়েছে। আমরা বাংলাদেশের মানুষ হিসেবে ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পাশে দাঁড়াব। এসময় সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে ইসরায়েলের বিরুদ্ধে অর্থনৈতিক ও কূটনৈতিক নিষেধাজ্ঞা জারির দাবি জানানো হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page