বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
Headline
নরসিংদীর শিবপুরে জাতীয় সাংবাদিক সংস্থা‌র উপজেলা শাখার পরিচিতি,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। গোপালগঞ্জ পৌর নির্বাচন: আধুনিকায়ন ও সামাজিক পরিবর্তনের অঙ্গীকারে আলোচনায় সিকদার শহিদুল ইসলাম লেলিন দুর্যোগ ঝুঁকি হ্রাসে মাটিরাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতান দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত আসিফ মাহমুদের ব্যাংক হিসাব প্রকাশ নিয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ বসুন্ধরায় বিডিএসএম-এর নামে বিকৃত যৌ()নাচার: দুই নারী গ্রেফতার, নেপথ্যে ভয়ংকর ব্ল্যা()কমেইল চক্র,, সংখ্যার কাছে দায়বদ্ধতা—মোস্তাকুর রহমানকে ঘিরে বিতর্ক, আর বাংলাদেশের অর্থনীতির কঠিন বাস্তবতা পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন ভালুকায় নিঝুরী অবৈধ স্ট্যান্ড, বাজার রাস্তায় যানজটে ভোগান্তি হাজার হাজার যাএী গোপালগঞ্জ সদরে সরকারি কর্মকর্তাদের সাথে সংসদ সদস্য ডাঃ কে এম বাবরের মতবিনিময় সভা
Headline
Wellcome to our website...
গাজীপুরের টঙ্গীতে ৫০ কেজি গাজা উদ্ধার।
/ ৬৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫, ৪:১২ অপরাহ্ন

গাজীপুরের টঙ্গীতে ৫০ কেজি গাজা উদ্ধার।

সুরুজ্জামান রাসেল গাজীপুর প্রতিনিধি:

 

গাজীপুর মহানগরীর টঙ্গীতে দুর্ঘটনা কবলিত একটি পাজেরো জিপ থেকে তিন বস্তা গাঁজা উদ্ধার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। ১৬ জানুয়ারি বৃহস্পতিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাটা গেট এলাকায় এ ঘটনা ঘটে। এসময় স্থানীয়দের সহায়তায় গাড়ি চালককে গ্রেফতার করা হয়। পুলিশ জানায় তিনটি বস্তার ভিতরে ২৫ টি বান্ডেল করা মাদক দ্রব্য গাঁজার পরিমান সর্বমোট ৫০ কেজি।

গ্রেফতারকৃত চালক খোকন মিয়া (৩৮) লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার কালিকাপুর গ্রামের আহম্মদ উল্লাহর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, গাজীপুর থেকে ঢাকাগামী একটি পাজেরো জিপ একটি কলেজ গেট এলাকায় একটি রিকশাকে চাপা দিয়ে পালানোর চেষ্টা করে।

এসময় একটি মোটরসাইকেল গাড়িটিকে ধাওয়া দিয়ে ধরার চেষ্টা করলে বাটা গেট এলাকায় এসে ইউটার্ন করে আবরো গাজীপুরের দিকে যাওয়ার চেষ্টা করে পাজেরো গাড়িটি। দ্রুতগতিতে পালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে আইল্যান্ডে ধাক্কা লেগে দুর্ঘটনা কবলিত হয়ে গাড়িটি। এসময় স্থানীয়রা গাড়ি চালককে আটক করে পুলিশকে খবর দিলে। টঙ্গী পশ্চিম থানা পুলিশ গাড়িটি তল্লাশি করে তিন বস্তা (৫০ কেজি) গাঁজা উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) এন এম নাসির উদ্দিন বলেন , পাজেরো গাড়ি থেকে কস্টেপ মোড়ানো ২৫ পেকেটে দুই কেজি করে আনুমানিক ৫০ কেজি গাঁজা উদ্ধার ও একজন গ্রেফতার হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page