বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
Headline
স্কলারশীপ নিয়ে ৩ বছরের জন্য চীন যাচ্ছে স্বর্ণজয়ী স্কেটার পৃথিবী নভেম্বরের মধ্যে সাংবাদিক সুরক্ষা আইন চাই:বিএমএসএফ পবিত্র ওমরা শেষে নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন রাণীশংকৈলে মেয়াদোত্তীর্ণ ঔষুধ রাখায় দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা নরসিংদীতে গ্যাসের সংকট নিরসনে করণীয় নির্ধারনে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিল্লা দাউদকান্দিতে গাঁজা-চাপাতিসহ গ্রেপ্তার-৭ ঢাকা- সিলেট মহাসড়কের হাইওয়ে থানা কমিটির সাধারণ সম্পাদক হলেন অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু কাজিপুরে অবৈধ বালু উত্তোলনে ৩ ব্যবসায়ীর অর্থদণ্ড। নরসিংদীর শিবপুরে ডিসি রোডের ময়লার ভাগাড়কে ফুল,ফল ও ঔষধি বাগান করলেন উপজেলা নির্বাহী অফিসার
Headline
Wellcome to our website...
গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও সমাবেশ পালিত হয়।
/ ২৬০ Time View
Update : শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৪:২০ অপরাহ্ন

গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও সমাবেশ পালিত হয়।

 

 

অনিক কুমার দাস,কুমিল্লা সদর উপজেলা প্রতিনিধি

 

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও সমাবেশ পালন করা হয়েছে।

কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে (৯ আগস্ট) শনিবার বিকাল ৩টায় কুমিল্লা প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, দপ্তর সম্পাদক রিফাত মুন্সী, মিডিয়া ও প্রকাশক সমিতির সভাপতি সাদেক হোসেন মামুন, কোষাধ্যক্ষ মোঃ আব্দুর রহমান মিঠুসহ জেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। এছাড়াও শহরের বিভিন্ন পেশাজীবী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সাধারণ মানুষও সংহতি প্রকাশ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি শুধু একজন মানুষের জীবন শেষ করা নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তারা অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িত সকল আসামিকে গ্রেপ্তার করে দ্রুত বিচার সম্পন্ন করার আহ্বান জানান। একই সঙ্গে দেশের প্রত্যন্ত অঞ্চলে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত সুরক্ষার জন্য বিশেষ আইন প্রণয়নের জোর দাবি তোলেন।

মানববন্ধনে বক্তারা আরও উল্লেখ করেন, সম্প্রতি দেশে সাংবাদিকদের ওপর হামলা, হয়রানি, মিথ্যা মামলা ও প্রাণনাশের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। তারা বলেন, এ ধারা চলতে থাকলে গণমাধ্যমের স্বাধীনতা চরমভাবে হুমকির মুখে পড়বে এবং সত্য প্রকাশ বাধাগ্রস্ত হবে।

সমাবেশ শেষে সাংবাদিকরা কালো ব্যাজ ধারণ করে এক মিনিট নীরবতা পালন করেন এবং হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। একইসঙ্গে, সাংবাদিক তুহিনের পরিবারকে রাষ্ট্রের পক্ষ থেকে ক্ষতিপূরণ ও নিরাপত্তা প্রদানেরও দাবি জানানো হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page