মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
Headline
কাজিপুরে অবৈধ বালু উত্তোলনে ৩ ব্যবসায়ীর অর্থদণ্ড। নরসিংদীর শিবপুরে ডিসি রোডের ময়লার ভাগাড়কে ফুল,ফল ও ঔষধি বাগান করলেন উপজেলা নির্বাহী অফিসার ব্রাহ্মণবাড়িয়ায় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন যুবদল নেতার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন একটি পরিবার নুসরাত হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল, ১০ জন খালাস কুমিল্লায় সীমান্তে বিজিবির হানা, ৮০ কেজি গাঁজা উদ্ধার আলী টেক বাজারে মাদকের ছড়াছড়ি, আতঙ্কে ৮ নম্বর ওয়ার্ডবাসী* *নিয়মিত অভিযান ও উৎস উৎঘাটনের দাবি স্থানীয়দের* প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপনকে ডিএসইউ উপাচার্য প্রফেসর ড. আসিফ মিজানের অভিনন্দন কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের আত্মপ্রকাশ: সভাপতি তপু, সাধারণ সম্পাদক রাফি ও সাংগঠনিক সম্পাদক রবিউল কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন কুমিল্লায় ২০০ পিছ ইয়াবাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার
Headline
Wellcome to our website...
গোপালগঞ্জে স্বজনদের দেখতে এসে সন্ত্রাসী হামলার শিকার,অভিযোগ ভুক্তভোগীদের ।
/ ১৮৪ Time View
Update : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ৬:১৪ পূর্বাহ্ন

গোপালগঞ্জে স্বজনদের দেখতে এসে সন্ত্রাসী হামলার শিকার,অভিযোগ ভুক্তভোগীদের ।

সাজিম মোল্যা
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

গোপালগঞ্জ জেলা কারাগারের সামনে স্বজনকে দেখতে এসে হামলার শিকার হয়েছেন কাইয়ুম শেখ ও তার বড় বোন রেশমা। সোমবার (৪ আগস্ট) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

পারিবারিক শত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে ভুক্তভোগীদের অভিযোগ। তারা জানান, বড় বোনের মেয়ে জামাই আব্দুর রহমানকে দেখতে গোপালগঞ্জ সেন্ট্রাল কারাগারে আসেন। কারাগারের সামনে পৌঁছালে সেলিম কাজীর নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন কাইয়ুম ও রেশমা। স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করেন।

পরে কাইয়ুম শেখ বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে—গোপালগঞ্জ মাঝিগাতীর মোস্তফা কাজীর ছেলে সেলিম কাজী (৩২), খুলনার বটিয়াঘাটার বদরুজ্জামানের ছেলে নাঈম (২৪), শেখ বদিউজ্জামানের মেয়ে রাবেয়া জামান (১৯), স্ত্রী লাকি বেগম (৪৫)সহ ৫-৭ জন তাদের হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা রেশমার গলা থেকে ১ ভরি ওজনের স্বর্ণের চেইন এবং ৭ আনা ওজনের একজোড়া স্বর্ণের কানের দুল ছিনিয়ে নেয়। এসব স্বর্ণালংকারের বাজারমূল্য আনুমানিক ২ লাখ ১০ হাজার টাকা।

আহত রেশমা বলেন,“আমরা রিকশায় কারাগারের সামনে পৌঁছালে সেলিম কাজীসহ ১০-১২ জন আমাদের উপর হামলা চালায়। তারা আমাদের রিকশা থেকে নামিয়ে মারধর শুরু করে এবং একপর্যায়ে আমার মাথায় কোপ দেয়। আমাদের জান-মালের নিরাপত্তা নেই। অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি।”

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page