মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
Headline
কাজিপুরে অবৈধ বালু উত্তোলনে ৩ ব্যবসায়ীর অর্থদণ্ড। নরসিংদীর শিবপুরে ডিসি রোডের ময়লার ভাগাড়কে ফুল,ফল ও ঔষধি বাগান করলেন উপজেলা নির্বাহী অফিসার ব্রাহ্মণবাড়িয়ায় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন যুবদল নেতার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন একটি পরিবার নুসরাত হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল, ১০ জন খালাস কুমিল্লায় সীমান্তে বিজিবির হানা, ৮০ কেজি গাঁজা উদ্ধার আলী টেক বাজারে মাদকের ছড়াছড়ি, আতঙ্কে ৮ নম্বর ওয়ার্ডবাসী* *নিয়মিত অভিযান ও উৎস উৎঘাটনের দাবি স্থানীয়দের* প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপনকে ডিএসইউ উপাচার্য প্রফেসর ড. আসিফ মিজানের অভিনন্দন কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের আত্মপ্রকাশ: সভাপতি তপু, সাধারণ সম্পাদক রাফি ও সাংগঠনিক সম্পাদক রবিউল কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন কুমিল্লায় ২০০ পিছ ইয়াবাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার
Headline
Wellcome to our website...
গোপালগঞ্জ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১০
/ ৫৩০ Time View
Update : রবিবার, ২২ জুন, ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ন

গোপালগঞ্জ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১০

রায়হান শেখ, স্টাফ রিপোর্টার।

আজ ২২ জুন,রবিবার গোপালগঞ্জ জেলায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

দুপুরে কাশিয়ানীর উপজেলার টুকুবাজারে ও রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে এসব দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি গ্রামের বৃদ্ধ সরোয়ার খাঁ (৭০), একই উপজেলার মানিক লাল পালের ছেলে বিপুল পাল (৪০) ও সোহাগ পরিবহনের হেলপার ও খুলনার দৌলতপুরের মো. রাজা শেখের ছেলে মো. শাওন শেখ (২০)।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে ফাঁড়ির এসআই রোমান মোল্যা ও গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির ওসি আহম্মেদ আলী বিশ্বাস জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা একটি নসিমন গোপীনাথপুর এলাকায় পৌঁছলে ঢাকাগামী একটি কার্ভাড ভ্যান পেছন থেকে নসিমনটিকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলে নসিমনের যাত্রী বিপুল পাল মারা যান।
তারা আরো জানান, একই স্থানে খুলনা থেকে ছেড়ে আসা একটি ট্রাক মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ট্রাকের পেছনে সাজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেলে বাসের হেলপার মো. শাওন শেখ ঘটনাস্থলে মারা যান ও অপর ১০ জন আহত হন।

এ ছাড়া একই সড়কে আজ রবিবার দুপুরে কাশিয়ানীর চাপতা এলাকার টুকু বাজারে মহাসড়ক পারাপারের সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতগতির হাসান ট্রাভেলসের একটি বাস সরোয়ার খাকে ঘটনাস্থলে চাপা দিলে তিনি মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ আড়াই শ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

এবং দুর্ঘটনাকবলিত যানগুলো জব্দ করা হয়েছে বলেও জানান তারা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page