রবিবার, ১০ মে ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
Headline
ব্রাহ্মণপাড়ায় উপজেলা বিএনপির মতবিনিময় সভা। নিখোঁজের একদিন পর টয়লেটের ট্যাংকি থেকে শিশুর মরদেহ উদ্ধার- শিক্ষিকা ড, জাকিয়া সুলতানার মিত্যু সাংবাদিক লেখক ঐক্য এবং দাবি নিয়ে আলোড়ন সৃস্টি হচ্ছে সারা দেশ জুড়েই- বাগমারায় দীর্ঘদিনের জমি সংক্রান্ত দ্বন্দ্বের অবসান। নতুন কুঁড়ি স্পোর্টস থেকেই উঠে আসবে আন্তর্জাতিক মানের খেলোয়াড়-কুমিল্লায় কৃষি মন্ত্রী আমিন উর রশিদ শিরোনাম: ভোলার চরফ্যাশনে ধর্ষণ মামলায় গ্রেফতার, ‘পরিকল্পিত ষড়যন্ত্র ও জমি বিরোধের জের’ দাবি পরিবারের রাজনীতিতে ফেরার চেষ্টা আওয়ামী লীগের পঞ্চগড়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬’ এর উদ্বোধন ভাল কাজে উৎসাহিত করুন
Headline
Wellcome to our website...
চকরিয়ায় নৌকার মালিক, মাঝি এবং সারেংদের প্রশিক্ষণ ২০২৫ইং কর্মসূচি পালিত।
/ ১৪৪ Time View
Update : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫, ১২:২২ অপরাহ্ন

চকরিয়ায় নৌকার মালিক, মাঝি এবং সারেংদের প্রশিক্ষণ ২০২৫ইং কর্মসূচি পালিত।

স্টাফ রিপোর্টার
এইচ.এম বাবলু হাসান
কক্সবাজার

কক্সবাজারের চকরিয়ায় মাছের আহরণোত্তর পরিচর্যা ও সংরক্ষণ পদ্ধতি নিয়ে ৩ টি ব্যাচে মোট ৭৫ জন এবং সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও বাবস্থাপনা বিষয় নিয়ে ১ টি ব্যাচে মোট ২৫ জন নৌকার মাঝি, সারেং ও মালিককে প্রশিক্ষণ প্রদান করেছে সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর। চকরিয়া উপজেলা পরিষদ হলরুম (মোহনা) এ দুইদিন করে মোট ৮ দিন সাস্টেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিসারিজ প্রজেক্ট এর আওতায় এ প্রশিক্ষণ প্রদান করা হয়। এ প্রশিক্ষণের ৪ টি ব্যাচে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর, চট্রগ্রাম বিভাগ এর উপ পরিচালক জনাব মোঃ আনোয়ার হোসেন, জেলা মৎস্য অফিসার, কক্সবাজার জনাব মোঃ বদরুজ্জামান। এসময় অতিথিরা মাছের আহরণ থেকে শুরু করে ভোক্তা পর্যায় পর্যন্ত মাছের গুণগত ও পরিমাণগত ক্ষতি এবং এ ক্ষতি নিরসনে করণীয় বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়া প্রশিক্ষণগুলোতে সমন্বয়কারী ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জনাব মোঃ আনোয়ারুল আমিন এবং উপজেলা মেরিন ফিসারিজ অফিসার এ. জেড. এম. মোছাদ্দেকুল ইসলাম।
উক্ত প্রশিক্ষণ কর্মসূচি ব্যাপারে জানতে চাইলে উপজেলার সিনিয়র মৎস কর্মকর্তা জনাব মো.আনোয়ারুল আমিন জানান, গত জানুয়ারীর ৮তারিখ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত মোট আট দিন কর্মসূচিতে অংশগ্রহণকৃত সারেং নৌকার মালিক মাঝিদের, নিরাপত্তা মৎস আহরণ, মাছ আহরণের নিষিদ্ধ সময়, সংরক্ষণ, পরিচর্যা ইত্যাদি সম্পর্কে অবগত করে।
তিনি আরো জানান, প্রতিবছর দেশে প্রায় এক-তৃতীয়াংশ মাছ নষ্ট হয়ে যায়। যার বাজার মূল্য প্রায় ২০ হাজার কোটি টাকা। প্রতি ব্যাচে দুই দিনব্যাপি এ ক্ষতির কারণ ও প্রশমন বিষয়ে আলোচনা করা হয়। মৎস্য সংশ্লিষ্ট সকলের সচেতনতায় পারে এ ক্ষতি কমিয়ে দেশের অর্থনীতিকে আরো সমৃদ্ধ করতে সহায়তার আহ্বান জানান প্রশিক্ষকরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page