রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
Headline
ব্যাংক চেক-সংক্রান্ত মামলায় হয়রানি রোধে আইন সংস্কারের দাবি, সরকারের দৃষ্টি আকর্ষণ ময়মনসিংহে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল,গ্রেপ্তার-১ স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা শিগগিরই: ইসি বাগমারা থানা পরিদর্শন করলেন রাজশাহী রেঞ্জের নবাগত ডিআইজি আশিক সাঈদ ময়মনসিংহে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল,গ্রেপ্তার-১ জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা বিমানবন্দর থানা কমিটির পরিচিতি সভা কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর ব্রিক ফিল্ড এলাকায় গতরাত আনুমানিক ১টার দিকে একটি মর্মান্তিক জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কাউনিয়া হারাগাছে মাক সহ গ্রেফতার ১ কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির মতবিনিময় ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত সাতকানিয়া পৌরসভায় ২ নম্বর ওয়ার্ড সামিয়ার পাড়া মাদক সেবকের অভিযোগে ভামান্য আদালত ৪ জনকে সাজা প্রদান করে।
Headline
Wellcome to our website...
চকরিয়ায় লেগুনার সাথে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত।
/ ৩৮৫ Time View
Update : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪, ১২:৪৮ অপরাহ্ন

চকরিয়ায় লেগুনার সাথে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত।
এইচ.এম বাবলু হাসান
চকরিয়া-কক্সবাজার
১৮ জুন, ২০২৪, ৬:৩০

কক্সবাজার জেলার চকরিয়ায় মোটরসাইকেলের সাথে লেগুনার মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত। এসময় মোটর সাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার ১৮ই জুন, দুপুর ১ টার দিকে শেখ হাসিনা বানৌজা সড়কের বরইতলী ইউনিয়নের বুড়ির দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত মোটরসাইকেল চালক মোহাম্মদ তাইয়েব (২৮) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া পেন্ডাইর পাড়া এলাকার সিরাজ মিয়ার ছেলে। আহতরা হলেন- পদুয়া পেন্ডাইর পাড়া এলাকার মো. শাওন (২৫) ও বরইতলী ইউনিয়নের মো. রাকিব (২৪)।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, দুপুরে বানৌজা শেখ হাসিনা সড়কের মগনামা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী লেগুনা গাড়ির সঙ্গে বরইতলী বুড়ির দোকান এলাকায় বিপরীতমুখী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল চালক মো. তাইয়েব ঘটনাস্থলে মারা যান। আহতদের উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page