বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
Headline
নরসিংদীর শিবপুরে জাতীয় সাংবাদিক সংস্থা‌র উপজেলা শাখার পরিচিতি,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। গোপালগঞ্জ পৌর নির্বাচন: আধুনিকায়ন ও সামাজিক পরিবর্তনের অঙ্গীকারে আলোচনায় সিকদার শহিদুল ইসলাম লেলিন দুর্যোগ ঝুঁকি হ্রাসে মাটিরাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতান দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত আসিফ মাহমুদের ব্যাংক হিসাব প্রকাশ নিয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ বসুন্ধরায় বিডিএসএম-এর নামে বিকৃত যৌ()নাচার: দুই নারী গ্রেফতার, নেপথ্যে ভয়ংকর ব্ল্যা()কমেইল চক্র,, সংখ্যার কাছে দায়বদ্ধতা—মোস্তাকুর রহমানকে ঘিরে বিতর্ক, আর বাংলাদেশের অর্থনীতির কঠিন বাস্তবতা পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন ভালুকায় নিঝুরী অবৈধ স্ট্যান্ড, বাজার রাস্তায় যানজটে ভোগান্তি হাজার হাজার যাএী গোপালগঞ্জ সদরে সরকারি কর্মকর্তাদের সাথে সংসদ সদস্য ডাঃ কে এম বাবরের মতবিনিময় সভা
Headline
Wellcome to our website...
চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে যুক্ত হলো নতুন দুটি ট্রেন। ‘সৈকত এক্সপ্রেস’ ও ‘প্রবাল এক্সপ্রেস’ নামে দুটি ট্রেন এখন থেকে নিয়মিত চলাচল করবে
/ ৯৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫, ২:৩০ অপরাহ্ন

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে যুক্ত হলো নতুন দুটি ট্রেন। ‘সৈকত এক্সপ্রেস’ ও ‘প্রবাল এক্সপ্রেস’ নামে দুটি ট্রেন এখন থেকে নিয়মিত চলাচল করবে।

 

রেললাইন চালুর এক বছরের বেশি সময় পরে নতুন এ দুটি ট্রেন যুক্ত করেছে রেলওয়ে।

টুয়েন্টি ফোর আওয়াজ টিভির বাংলাদেশ প্রতিনিধি দিলীপ কান্তি নাথ এর পাঠানো তথ্য দিয়ে রিপোর্ট

নতুন দুই ট্রেনের মধ্যে ‘সৈকত এক্সপ্রেস’ চট্টগ্রাম থেকে সকাল ৬টা ১৫ মিনিটে ছেড়ে কক্সবাজার পৌঁছাবে সকাল ৯টা ৫৫ মিনিটে।

আর ‘প্রবাল এক্সপ্রেস’ বিকাল তিনটা ১০ মিনিটে চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে পর্যটন নগরে পৌঁছাবে সন্ধ্যা ৭টায়।

অন্যদিকে ‘প্রবাল এক্সপ্রেস’ কক্সবাজার থেকে সকাল ১০টা ৩৫ মিনিটে ছেড়ে চট্টগ্রাম স্টেশনে পৌঁছাবে বেলা ২টা ১৫ মিনিটে।

আর ‘সৈকত এক্সপ্রেস’ রাত ৮টা ১৫ মিনিটে কক্সবাজার স্টেশন থেকে ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে রাত ১১টা ৫০ মিনিটে।

ট্রেন দুটির মধ্যে ‘সৈকত এক্সপ্রেস’ বিরতি দেবে ৮টি স্টেশনে; যার মধ্যে রয়েছে- ষোলশহর, জানালীহাট, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, চকরিয়া, ডুলহাজারা ও রামু।

আর ‘প্রবাল এক্সপ্রেস’ থামবে ১০টি স্টেশনে; এর মধ্যে আছে- ষোলশহর, গুমদন্ডী, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া, ডুলহাজারা, ইসলামাবাদ ও রামু।

এ দুটি ট্রেনই বন্ধ থাকবে প্রতি সোমবার। দুই ট্রেনের সব যাত্রাতেই থাকবে ১৬টি কোচ, যার আসন সংখ্যা ৭৪৩। একদিনে ট্রেনগুলোতে যাতায়াত করতে পারবেন মোট ২৯৭২ যাত্রী।

বৃহস্পতিবার মন্ত্রণালয়ের উপ সচিব কামরুল হাসান এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা বাংলাদেশ রেলওয়েকে জানিয়েছেন।

রেলের পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক এ বি এম কামরুজ্জামান বলেন, ‘চট্টগ্রাম-কক্সবাজার রুটে নতুন দুটি ট্রেন চলাচলের সিদ্ধান্ত হয়েছে। চলতি মাসেই ট্রেন দুটির চলাচল শুরু হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page