শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
চাটখিলে মিথ্যা মামলা দিয়ে বৃদ্ধার পরিবারকে হয়রানির অভিযোগ।
/ ২৯৩ দেখেছেন
সর্বশেষ : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:৩১ পূর্বাহ্ন

চাটখিলে মিথ্যা মামলা দিয়ে বৃদ্ধার পরিবারকে হয়রানির অভিযোগ।

চাটখিল প্রতিনিধি:

চাটখিল উপজেলার শাহাপুর ইউনিয়নের শিবরামপুর মাইনুদ্দিন পাটোয়ারী বাড়ির সিরাজ মোল্লা ও তার ছেলে মাহবুব আলমের নামে তার সাবেক ছেলের বউ মিথ্যা যৌতুকের মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে। মিথ্যা মামলা থেকে রেহাই পেতে আদালতে সদয় দৃষ্টি কামনা করছেন তারা।
ভুক্তভোগী সিরাজ মোল্লা সাংবাদিকদের অভিযোগ করে বলেন, তার বড় ছেলে মাহবুব আলমকে ২০১৮ সালে খিলপাড়া ইউনিয়নের ছোট জীবনগর গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে বিবি খাদিজা আঁখিকে বিয়ে করান। তাদের বাড়িতে আসার পর সে মোবাইল ফোনে বিভিন্ন পর পুরুষের সাথে কথা বলতে থাকে। এসব নিয়ে ডাক – দোহাই দিলে আমি ও আমার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করতে থাকে। আমার জীবন-জীবিকার তাগিদে প্রায় বাহিরে থাকত। এই সুযোগে সেই পরকীয়ায় লিপ্ত হয়েআ যায়। এসব নিয়ে তাকে আমার ছেলে জিজ্ঞেস করলে সে ক্ষিপ্ত হয়ে আমাদের মামলা দিয়ে ফাসানোর হুমকি দেয়। এর কিছু দিন পর সে পরকিয়া পুরুষের সাথে পালিয়ে যায় এবং ২০২১ আমি ও আমার ছেলের নামে আদালতে যৌতুকের মিথ্যা মামলা দায়ের করে। আদালত আমার শারীরিক অবস্থা বিবেচনা করে আমাকে জামিন দেয়। কিন্তু আমার ছেলের বিরুদ্ধে আদালত সাজা ঘোষণা করে। আমরা এই মিথ্যা মামলা থেকে মুক্তি চাই।
মাহবুব আলম বলেন, আমার মা বাবাকে মান্য করতো না। তাছাড়া তার পর পুরুষের সাথে যোগাযোগ ছিল।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page