রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
Headline
কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর ব্রিক ফিল্ড এলাকায় গতরাত আনুমানিক ১টার দিকে একটি মর্মান্তিক জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কাউনিয়া হারাগাছে মাক সহ গ্রেফতার ১ কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির মতবিনিময় ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত সাতকানিয়া পৌরসভায় ২ নম্বর ওয়ার্ড সামিয়ার পাড়া মাদক সেবকের অভিযোগে ভামান্য আদালত ৪ জনকে সাজা প্রদান করে। কুষ্টিয়ায় বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টা: ৬৮ বছরের বৃদ্ধ আটক শিবপুরে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালিত নরসিংদীর শিবপুরে শিক্ষার্থী-অভিভাবকদের অংশগ্রহণে বর্ণাঢ্য ফল উৎসব নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় কলা বাগান কেটে ফেলাসহ হত্যার হুমকি ব্রাহ্মণপাড়ায় ইউএনও মাহমুদা জাহানকে বিদায়ী সংবর্ধনা মাটিরাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত
Headline
Wellcome to our website...
চাটখিলে হাফেজিয়া ও ক্বাওমী মাদ্রাসার প্রধান ও কমিটি সদস্যদের নিয়ে পুলিশের মতবিনিময় মোহাম্মদ আমান উল্যা, চাটখিল (নোয়াখালী)
/ ৩৮২ Time View
Update : বুধবার, ১২ জুন, ২০২৪, ১:১১ অপরাহ্ন

চাটখিলে হাফেজিয়া ও ক্বাওমী মাদ্রাসার প্রধান ও কমিটি সদস্যদের নিয়ে পুলিশের মতবিনিময়
মোহাম্মদ আমান উল্যা, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিল থানার কনফারেন্স রুমে আজ সকাল ১১ ঘটিকায় হাফেজিয়া ও ক্বাওমী মাদ্রাসার প্রধান শিক্ষক ও কমিটি সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), বিজয়া সেন। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাটখিল সার্কেল (সহকারী পুলিশ সুপার) নিত্যানন্দ দাস।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চাটখিল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ইমদাদুল হক। এ সময় আরো উপস্থিত ছিলেন কমিউনিটি পুলিশিং পৌর সমন্বয় কমিটির সভাপতি দুলাল ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার বিজয়া সেন বিভিন্ন হাফেজিয়া ও ক্বাওমী মাদ্রাসার প্রধান শিক্ষক ও কমিটির সদস্যগণের উদ্দেশ্যে শিশু নির্যাতন, ধর্ষণের বিষয়গুলো প্রতিরোধের ব্যাপারে আরো নজরদারি বাড়ানোর জন্য গুরুত্বারোপ করেন।
এছাড়াও চাটখিল সার্কেল এই অপরাধের ব্যাপারে সকল ইউনিয়ন পর্যায়ে বিট পুলিশিং এর প্রতি জোর দিতে বলেন এবং অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও অন্যান্য বক্তারা এই অপরাধ যেনো চাটখিলে আর না ঘটে এ ব্যাপারে সবাই সতর্ক দৃষ্টি রাখবেন বলে জানান।
অনুষ্ঠানে হাফেজিয়া ও ক্বাওমী মাদ্রাসার প্রধান শিক্ষক ও কমিটির সদস্যগণ সহ প্রায় ৭০ জনের উপস্থিতি ছিলো।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page