রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
চাটখিল উপজেলার সাহাপুর ইউনিয়নের পশ্চিম শ্রীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ইসলামী পাঠাগার উদ্বোধন।
/ ৬৫৯ দেখেছেন
সর্বশেষ : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪, ৩:০৪ অপরাহ্ন

চাটখিল উপজেলার সাহাপুর ইউনিয়নের পশ্চিম শ্রীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ইসলামী পাঠাগার উদ্বোধন।

রিপোর্টর: এমরান হোসেন সোহাগ।

নোয়াখালীর চাটখিল উপজেলার সাহাপুর ইউনিয়নের পশ্চিম শ্রীনগরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প এর আয়োজন করা হয় এবং বিকেলে পশ্চিম শ্রীনগর ইসলামী পাঠাগার উদ্বোধন করা হয়।এসময় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাটখিল উপজেলার আমির আলহাজ্ব হযরত মাওলানা মহিউদ্দিন হাসান, বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাহাপুর ইউনিয়নের আমির হযরত মাওলানা দেলোয়ার হোসেন, সাহাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি হযরত মাওলানা জাহাঙ্গীর আলম, জামায়াতে ইসলামীর অন্যতম সদস্য মাওলানা ফজলুল আলম সহ বিভিন্ন সন্মানিত ব্যাক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব চাটখিল (SWAC) এর সহযোগিতায় ফ্রী মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ডাঃ এ.কে. মহিউদ্দিন বাবলু। সার্বিক সহযোগিতা ছিলেন জনাব হাসান ভূঁইয়া, সোহাগ উদ্দিন, মাহবুবুর রহমান মিজান সহ অনন্য ব্যাক্তিবর্গ। এসময় প্রায় ১৭০ জন এলাকাবাসীকে ফ্রি চিকিৎসা এবং বিনামূল্যে ঔষধ প্রদান করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page